এক্সপ্লোর

South 24 Paragana News: উঠে আসছে স্টোনচিপ, কুলপির রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করল গ্রামবাসী

Road Repair: অভিযোগ উঠেছে, রাস্তা তৈরি করার ২৪ ঘণ্টা যেতে না যেতেই পিচ সহ স্টোনচিপ উঠে যাচ্ছে। হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে রাস্তার সামগ্রী।

গৌতম মণ্ডল, কুলপি : এক-দু'জায়গায় নয়। রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশের ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। স্থানীয় বাসিন্দারা সরব হলেও, হুঁশ ফিরছে না ঠিকাদার সংস্থাগুলির। তা আরও একবার সামনে চলে এল। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Paragana) জেলার সাগরের পর এবার কুলপিতে (Kulpi) প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নির্মীয়মাণ রাস্তা (Under Construction Road) তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিল গ্রামবাসী।

কুলপি ব্লকের করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর থেকে শ্যামনগর হয়ে রাঙাফলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। রাস্তা তৈরির জন্য জেলা পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় ৫১ লক্ষ টাকা বরাদ্দ হয়। গত দু'দিন আগে রাস্তার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। কিন্তু অভিযোগ উঠেছে, রাস্তা তৈরি করার ২৪ ঘণ্টা যেতে না যেতেই পিচ সহ স্টোনচিপ উঠে যাচ্ছে। হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে রাস্তার সামগ্রী।

এই ঘটনায় গ্রামবাসী প্রতিবাদ জানানোর পর থেকে রাস্তা তৈরির যন্ত্রাংশ ফেলে রেখে বেপাত্তা ঠিকাদার সংস্থার কর্মীরা। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের নজরে আনা হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বৈরাগী। তিনিও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি নিয়ে সরব হয়েছেন। 

অন্যদিকে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, যদি খারাপ কাজ হয়, তাহলে গ্রামবাসীর প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। যারা কাজ করছে তাদের উচিত সঠিকভাবে কাজ করা।

দিনকয়েক আগে একইরকম অভিযোগ ওঠে বাঁকুড়া জেলায়। হাত দিয়ে টানাটানি করলেই উঠে আসছে পিচ। বেশি চলাফেরা করলেই ভেঙে যায় রাস্তা। রাস্তার মান নিয়ে এমনই নানা অভিযোগ ওঠে। বাঁকুড়ার সিমলাপালের সেই রাস্তা তৈরি হয় পথশ্রী প্রকল্পে। ফলে তাতে জড়িয়ে পড়ে রাজনীতিও। একদিকে খারাপ রাস্তা নিয়ে তৃণমূলকে (TMC) নিশানা করে বিজেপি (BJP)। অন্যদিকে পাল্টা কেন্দ্রের ঘাড়ে দায় চাপান তৃণমূল বিধায়ক। রাজনৈতিক তরজা যাই হোক, রাস্তার হাল নিয়ে তুমুল ক্ষোভ ছড়ায় সাধারণ বাসিন্দাদের মধ্যে।

নামেই পিচের রাস্তা, আদতে কাঁচা রাস্তার উপর আলগা পিচের আস্তরণ। বাঁকুড়ার (Bankura) সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের শুশুনিয়া মোড় থেকে কাঁসাচরা পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা রয়েছে। সেই গোটা রাস্তার পরিস্থিতি এমনটাই। পথশ্রী (Pathasree) প্রকল্পের রাস্তার এমন দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। রাস্তা (Bad Road Condition) এভাবে কেন তৈরি করা হবে তা নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। সিমলাপালের বাসিন্দা মধুসূদন পাণ্ডা বলেন, 'পথশ্রী যদি হত তা হলে তো হাতে উঠে যেত না। তা হলে গাঁইতি দিয়ে তুলতে হতো। পকেটশ্রী পকেট। ডান পকেট বাঁ পকেটের শ্রী।'

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget