এক্সপ্লোর

Nabanna Abhijan: প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের নবান্নে যেতে বাধা পুলিশের

Job Seekersজুন মাসে, শহিদ মিনার চত্বর থেকে, এভাবেই SSC চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে দিয়েছিল পুলিশ।সম্প্রতি সল্টলেকে, TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদেরও, মাঝরাতে টেনে-হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে, এবার নবান্নে যাওয়ার চেষ্টা, ২০০৯ সালের, প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। যদিও, এদিন শুরুতেই পুলিশ তাঁদের আটকে দেয়। দু’পক্ষের মধ্যে বচসাও বাধে।

নবান্ন অভিযানে বাধা চাকরিপ্রার্থীদের: জুন মাসে, শহিদ মিনার চত্বর থেকে, এভাবেই SSC চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে দিয়েছিল পুলিশ। সম্প্রতি সল্টলেকে, TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদেরও, মাঝরাতে টেনে-হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, নবান্ন যেতে চেয়ে পুলিশের বাধার মুখে পড়লেন ২০০৯ সালের, দক্ষিণ ২৪ পরগনার, প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীরা। এই চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা বাম আমলে প্রথম চাকরির পরীক্ষা দিয়েছিলেন।

১৩ বছর ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন। ২৬ দিন ধরে গাঁধী মূর্তির নীচে তাঁদের অবস্থান চলছে। এখনও অবধি কোনও সুরাহা না হওয়ায়, শুক্রবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষকের এই চাকরিপ্রার্থীরা। তবে নবান্ন যেতে চাইলেও, শুরুতেই তাঁদের আটকে দেন ময়দান থানার পুলিশ অফিসাররা। ময়দান থানার তরফে জানানো হয়েছে, এভাবে নবান্নে যাওয়া বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যায় না। প্রোটোকল মেনে যেতে হয়। আন্দোলনকারীদের নবান্নের ইমেল আইডি দেওয়া হয়েছে। এক চাকরিপ্রার্থী দেবাশিস বিশ্বাস বলেন, “পুলিশ ইমেল আইডি দিয়েছে। বহু আবেদন করেছি। সুরাহা হয়নি। ১৩ বছর ধরে অপেক্ষা করছি।’’

২০০৯ সালে প্রাথমিকের শিক্ষকের চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ২০১০ সালে পরীক্ষা হয়। কিন্তু, তারপর সেই পরীক্ষা বাতিল হয়ে যায়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আদালতের নির্দেশে নতুন করে পরীক্ষা ও ইন্টারভিউ হয়।তবে অন্যান্য জেলার নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগনার প্যানেল প্রকাশ ও নিয়োগ সম্পন্ন হয়নি বলে অভিযোগ। তারপর ১৩ বছর কেটে গেছে। আরও কতদিন? হতাশার সুরে প্রশ্নই তুলছেন এই চাকরিপ্রার্থীরা।

এদিকে যে কোনও শর্তে জামিনের আবেদন মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya)। আদালতে জামিনের আবেদন করে সওয়াল মানিকের আইনজীবীর। আদালতে মানিকের জামিনের আবেদনের বিরোধিতা ইডির।  ইডির দাবি, “নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রত্যক্ষ যোগ মানিকের। মানিকের পরিবারের একাধিক সদস্যর সন্দেহজনক অ্যাকাউন্ট মিলেছে। মানিকের স্ত্রীর অন্য ব্যক্তিদের সঙ্গে একাধিক জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ। মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্টগুলিতে আয়ের সঙ্গে সঙ্গতিহীন টাকা।

আরও পড়ুন: Rahul Sinha : "কাটমানির টাকা যে উপর পর্যন্ত যায়, এই শোকজ-ই প্রমাণ করল", বড়়ঞার ঘটনায় প্রতিক্রিয়া রাহুলের

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget