এক্সপ্লোর

SUCI Protest : দিল্লিতে কুস্তিগীরদের হেনস্থা, কলকাতায় প্রতিবাদ, SUCI সমর্থকদের সঙ্গে পুলিশের ধুন্ধুমার

দিল্লিতে কুস্তিগীরদের হেনস্থায় কলকাতায় প্রতিবাদ জানাল SUCI । পুলিশও আটকাল প্রতিবাদ মিছিল।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা:  দিল্লির প্রতিবাদের ছায়া এবার  তিলোত্তমায়। প্রতিবাদের চেনা ছবি। শুধু শহরটা আলাদা। শাসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়া। সঙ্গে পুলিশি জুলুমবাজির অভিযোগ! ২৪ ঘণ্টা আগে রাজধানী যে কারণে উত্তাল হয়ে উঠেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়াল কলকাতায়। প্রতিবাদের সেই একই দৃশ্য দেখা গেল কলকাতার রাজপথেও। রাজভবনের সামনে।  
দিল্লির যন্তর মন্তরের আঁচ এসে পড়ল এবার কলকাতার রাজপথে

দিল্লিতে কুস্তিগীরদের হেনস্থায় কলকাতায় প্রতিবাদ জানাল SUCI । পুলিশও আটকাল প্রতিবাদ মিছিল। ব্যারিকেড ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা হল। পুলিশের সঙ্গে বচসা উঠল তুঙ্গে। প্রতিবাদীদের সঙ্গে ধস্তাধস্তিতে ছড়াল উত্তেজনা। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। 

রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই আন্দোলনকারী কুস্তিগিরদের কর্মসূচি ঘিরে যন্তরমন্তরে তুলকালাম বেধে যায়। ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ বেশ কয়েক জন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগির সহ ১০৯ জনকে টেনে হিঁছড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশে হেনস্থার অভিযোগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়ে কালাদিবস পালন করছে এসইউসিআই। তার অংশ হিসেবে এদিন রাজভবন অভিযান করে তারা। পুলিশ বাধা দিলে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন এসইউসিআই কর্মী-সমর্থকরা।
শুরু হয় পুলিশ ধরপাকড়।

 আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগীরদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, পুলিশকে নিগ্রহ, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। খালি করে দেওয়া হয়েছে যন্তর মন্তর চত্বর। আন্দোলনকারী কুস্তিগীরদের সেখানে আর ধর্নায় বসতে দেওয়া হবে না বলেও পুলিশ জানিয়েছে। আন্দোলন চলবে বলে পাল্টা জানিয়েছেন কুস্তিগীররা। 

রবিবারই  অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক চাঞ্চল্যকর অভিযোগ করেন । তাঁকে রবিবার আটক করে পুলিশ। প্রিজন ভ্যানের ভেতর থেকে সংবাদমাধ্যমকে সাক্ষী বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। পুলিশ আমার পোশাক ছিঁড়ে দিয়েছে। খুব বাজেভাবে মারধর করেছে। আমার হাতে চোট লেগেছে।'

প্রতিবাদে ফেটে পড়েন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া। বলেন, 'ওকে পদ্মশ্রী দিয়েছে। তার সম্মানটুকুও দিচ্ছে না। পদকের সম্মানও দিচ্ছে না।' যোগ করেন, 'আমরা পুলিশকে চিঠি দিয়েছিলাম। অনুমতি চেয়েছিলাম। আমরা সাধারণ নাগরিক। অনুমতি না দিলেও আমরা রাস্তায় হাঁটতে পারি। কেন আটকানো হল?

যন্তর মন্তরের এই ঘটনায় কুস্তিগীরদের সমর্থন জানিয়ে নিন্দায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন, প্রিয়ঙ্কা গান্ধী-সহ  নেতানেত্রীরা। 

 

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget