এক্সপ্লোর

Rajarhat News: মহিলাকে খুনের অভিযোগ মূক ও বধির তরুণের বিরুদ্ধে ! চোখ কপালে ক্রিমিনাল সাইকোলজিস্টের

Rajarhat Murder Case: রাজারহাটে মহিলাকে খুনের অভিযোগে এক মূক ও বধির তরুণকে গ্রেফতার করল পুলিশ ।

পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাউ, কলকাতাঃ রাজারহাটে (Rajarhat) মহিলাকে খুনের অভিযোগে এক মূক ও বধির তরুণকে গ্রেফতার করল পুলিশ (Police)। পুলিশ সূত্রে দাবি, জেরায় খুনের কথা কবুল করেছেন ওই যুবক। ধৃতের বিরুদ্ধে আগেও ২ মহিলাকে নিগ্রহের চেষ্টার অভিযোগ উঠেছে বলে পুলিশ সূত্রে খবর। রাজারহাটে মহিলাকে খুনের অভিযোগে ৪ দিন পর অবশেষে জালে অভিযুক্ত।

আরও পড়ুন, ‘বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন', এবার মোদির মুখেও 'বাংলার সন্ত্রাস'!

প্রায় ১০০ জনকে জিজ্ঞাসাবাদ করে তৈরি করা স্কেচের সূত্রে গ্রেফতার করা হল মূক বধির তরুণকে

প্রায় ১০০ জনকে জিজ্ঞাসাবাদ করে তৈরি করা স্কেচের সূত্রে গ্রেফতার করা হল মূক বধির তরুণকে। বুধবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার হয় পঞ্চাশোর্ধ্ব মহিলার রক্তাক্ত, পা বাঁধা মৃতদেহ। পরদিন নমুনা সংগ্রহে ঘটনাস্থলে আসে ফরেন্সিক দল। আনা হয় স্নিফার ডগ। পুলিশ সূত্রে খবর, নির্জন এই এলাকায় কোনও CCTV ক্যামেরা না থাকায় কোনও ক্লু মেলেনি। এরপরই ঘটনার তদন্তে SIT গঠন করা হয়। এলাকা ছেড়ে যাতে কেউ যেতে না পারে তার জন্য বিশেষ নজরদারি শুরু হয়। সূত্রের খোঁজে, ১০০ জনের বেশি স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আঁকানো হয় সন্দেহভাজনের স্কেচ। স্কেচের সূত্রেই হদিশ মেলে মুর্শিদাবাদের বাসিন্দা বছর ২১-এর নূর মহম্মদ শেখ ওরফে বিশুর। পুলিশ সূত্রে খবর, আটক করা হয় ওই যুবককে। পেশায় নির্মাণ শ্রমিক ওই যুবক মূক ও বধির। রাজারহাটে একটি ভাড়া বাড়িতে থাকতেন।

তাঁর বিরুদ্ধে ২ মহিলাকে নিগ্রহের চেষ্টার অভিযোগ

সম্প্রতি, তাঁর বিরুদ্ধে ২ মহিলাকে নিগ্রহের চেষ্টার অভিযোগ ওঠে। যুবককে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সহজ ছিল না। পুলিশ সূত্রে খবর, তার জন্য সাংকেতিক ভাষা বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করা হয় ক্রিমিনাল সাইকোলজিস্টের সাহায্যেও। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে খুনের কথা কবুল করেন অভিযুক্ত। এমনকী অভিযুক্ত দাবি করে, গোটা ঘটনা সে একাই ঘটিয়েছে। এরপরই, রবিবার বিকেলে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। কিন্তু কী কারণে মহিলাকে নৃশংসভাবে খুন, প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, খুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ধৃতকে জেরা করা হচ্ছে।ধৃতকে সোমবার বারাসাত আদালতে ( Barasat Court) তোলা হবে। 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন
Weather Update Today | দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ডেডলাইন, উত্তরবঙ্গে উলটপুরাণ! দেখে নিন আবহাওয়ার আপডেট
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget