এক্সপ্লোর

Burdwan News: হকার উচ্ছেদেও আমরা-ওরা? বর্ধমানে ভাঙা হল না INTTUC-র ইউনিয়ন অফিস

Burdwan Hawker Eviction Drive: বর্ধমান শহরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ফুটপাথ দখল করে থাকা হকারদের উচ্ছেদ করলেও কেন তৃণমূলের শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙা হল না তা নিয়ে প্রশ্ন উঠছে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ (Hawker eviction drive) করা হলেও ফুটপাত দখল করে থাকা বেআইনি আইএনটিটিইউসি (INTTUC) পরিচালিত ইউনিয়ন অফিস ভাঙল না বর্ধমান (Burdwan) পুরসভা। যার জেরে তুমুল বিতর্ক শুরু হয়েছে বর্ধমানের রাজনৈতিক মহলে। এদিকে ফুটপাথের ওপর থাকা দোকান ভাঙার জন্য পুরসভার চেয়ারম্যানকে ঘিরে ক্ষোভ প্রকাশও করেন হকাররা।

আরও পড়ুন: Chandipur News: স্কুলে যেতেন না নিজে, কাজ চালাতেন অন্যকে দিয়ে ! শোকজ তৃণমূলের শিক্ষক-নেতাকে

বৃহস্পতিবার সকাল থেকেই হকার উচ্ছেদ শুরু হয়েছিল নার্স কোয়াটার মোড় থেকে বর্ধমান হাসপাতাল সংলগ্ন এলাকায়। প্রথমে নার্স কোয়াটার মোড়ে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় ফুটপাত দখল করে থাকা একাধিক দোকান। ভেঙে ফেলা হয় বর্ধমান হাসপাতালে সামনে থাকা দোকানগুলিও। কিন্তু ভাঙা হয়নি বর্ধমান হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা দুটি আইএনটিটিইউসির অফিস। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বির্তক।

বিজেপির অভিযোগ, ফুটপাত পরিস্কার করা যদি পুরসভার উদ্দেশ্য হত তাহলে সাধারণ মানুষের দোকানের পাশাপাশি তৃণমূলের পার্টি অফিস বা ইউনিয়ন অফিসগুলিও ভাঙা হত। আসলে তাদের উদ্দেশ্য ফুটপাত পরিষ্কার নয়। লোকসভা ভোটে পুরসভা এলাকাগুলিতে তৃণমূল হেরেছে। তাই তাদের উদ্দেশ্য হল, সাধারণ মানুষের ওপর প্রতিশোধ নেওয়া।

আরও পড়ুন: Chitmahal News: ৬৮ বছর পর মিলেছিল মুক্তির স্বাদ, স্বাধীনতার দিনে আনন্দের ছবি কোচবিহারের ছিটমহলে

হকারদের উচ্ছেদ করা হলেও কেন আইএনটিটিইউসির অফিস ভাঙা হল না তার নির্দিষ্ট কোনও উত্তর দেননি বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। এপ্রসঙ্গে তিনি বলেন, "এরপর আরও অভিযান চলবে। পাশাপাশি শ্যামসায়রের পাড় সংস্কার করা হবেয তাই শ্যামসায়রের পাড়ে যা আছে সবই ভাঙা হবে। কারও যদি কোনও অভিযোগ থাকে তা খতিয়ে দেখে পরবর্তী তারিখে সেগুলি ভাঙা হবে।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান। সরকারি জমি বেআইনিভাবে যারা দখল করে আছে বা রাস্তার উপর দোকান তৈরি করেছে তাদের উচ্ছেদ করা হচ্ছে প্রশাসনের উদ্যোগে। কিন্তু, কেন তৃণমূলের শ্রমিক ইউনিয়নের অফিস তা থেকে বাদ গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Madhyamgram Eviction Drive: হকার উচ্ছেদ রুখতে পুরপ্রধানের পা ধরে আবেদন, যুবকের অসহায়তার ছবি মধ্যমগ্রামে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dharmatala NEET Protest Chaos: কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ

ভিডিও

TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget