এক্সপ্লোর

Dengue Death: লড়াই শেষ, মারা গেলেন ডেঙ্গি আক্রান্ত এসএসকেএমের ডাক্তারি পড়ুয়া

Medical PG Student Death: এবার ডেঙ্গি আক্রান্ত ডাক্তারি ছাত্রের মৃত্যু ঘিরে তুমুল হইচই। মৃত্য়ু হল এসএসকেএমে অর্থোপেডিকের স্নাতকোত্তরের পড়ুয়া অনিমেষ মাখির।

ঝিলম করঞ্জাই, কলকাতা: এবার ডেঙ্গি আক্রান্ত ডাক্তারি ছাত্রের মৃত্যু (Medical Student Dengue Death) ঘিরে তুমুল হইচই। মৃত্য়ু হল এসএসকেএমে (SSKM Medical Student Dengue Death) অর্থোপেডিকের স্নাতকোত্তরের পড়ুয়া অনিমেষ মাখির। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অনিমেষ। এসএসকেএমেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ মৃ্ত্যু হয় তাঁর। শরীরে রক্তক্ষরণ হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। 

কী জানা গেল?
সূত্রের খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত দু'দিনে শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয় ওই চিকিৎসককে। হাসপাতাল সূত্রে খবর, অনিমেষের 'ক্যাপিলারি লিকেজ' হচ্ছিল। শরীরের ভিতর অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হল না। আজ সকালে তিন বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অনিমেষের। সিপিআর করেও কিছু করা যায়নি বলে খবর। মাসদেড়েক আগেও দক্ষিণ কলকাতার বাসিন্দা, ডেঙ্গি আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যু খবরের শিরোনামে এসেছিল। সেবার প্রাণ যায় গড়ফার বাসিন্দা, দেবদ্যুতি চট্টোপাধ্য়ায়ের। ইন্সটিটিউট অফ অফথালমোলজির চক্ষু বিশেষজ্ঞ ছিলেন তিনি। মৃত্যুর আগে, চার দিন ধরে তাঁর চিকিৎসা চলছিল মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছিল, বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল। আচমকা প্লেটলেটের পরিমাণ কমে যাওয়ায় মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসা চলার পর মারা যান দেবদ্যুতি। এবার এসএসকেএমের মেডিক্যালের স্নাতকোত্তর পড়ুয়ার মৃত্যুতে ফের আলোচনায় ওই ঘটনা।

ডেঙ্গি-চিত্র...
ঘটনা হল, উৎসবের আলোর ঝলকানির নিচেই দাপট জারি রেখেছে ডেঙ্গি। দিনদুয়েক আগে, খাস কলকাতায় এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর মেলে। ১০৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামণি নস্কর ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চতুর্থীর দিন। পঞ্চমীর দিন তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। মাত্র ১৭ ঘণ্টা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। তার আগে, সম্প্রতি ভরা পুজোয় চোখ ভিজেছিল শহর কলকাতার এক পরিবারের। ডেঙ্গিতে একরত্তিকে হারিয়েছিল পার্ক সার্কাসের বাসিন্দা, এক পরিবার। মাত্র ২ মাস হয়েছিল, পৃথিবীর আলো দেখেছিল সে। তবে ডেঙ্গি আক্রান্ত হয়ে চলে যেতে হয় তাকেও। জানা যায়, ওই শিশুর বয়স ছিল মাত্র ২ মাস। ২৯ সেপ্টেম্বর জ্বর নিয়ে ভর্তি করা হয়েছিল পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেল্থ-এ। পরদিনই ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হওয়ায় পিআইসিইউ-তে দেওয়া হয় ডেঙ্গি আক্রান্ত শিশুকে। কার্যত কাছাকাছি সময়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন দমদম পুরসভা এলাকার এক বাসিন্দা। বেলেঘাটা আইডি হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই যুবক। মৃতের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ ছিল। সব মিলিয়ে নিয়ে কলকাতা তথা বঙ্গে ডেঙ্গি-উদ্বেগ কমার লক্ষণ নেই।

আরও পড়ুন:রেশন দুর্নীতির সঙ্গে কীভাবে জড়িয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget