এক্সপ্লোর

Poster Against Partha Chatterjee:‘চোর তাড়াও, বেহালা বাঁচাও’ পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরানোর দাবিতে পোস্টার

‘চোর তাড়াও, বেহালা বাঁচাও।’ রবিবাসরীয় সকালে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে দেখা গেল এই দৃশ্য়।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) বিধায়ক পদ থেকে সরাতে হবে। এই দাবি তুলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে পথে নামল সিপিএম। এলাকায় লাগানো হল পোস্টার।

পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরানোর দাবি: ‘চোর তাড়াও, বেহালা বাঁচাও।’ রবিবাসরীয় সকালে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে দেখা গেল এই দৃশ্য়। প্রাক্তন তৃণমূল মহাসচিবের নামে, দেওয়ালে পোস্টার সেঁটে  পথে নামল সিপিএম।  পোস্টারে লেখা- ‘পরিষেবা কোথায় পাই। এলাকায় বিধায়ক নাই। চোর বিধায়কের পদত্য়াগ চাই।’ গত বছরের ২৩ জুলাই, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্য়ায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্য়াট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। রাশি রাশি সোনার গয়না। তারপর থেকে আট মাসের বেশি সময় ধরে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলেও এখনও তিনি বিধায়ক পদে বহাল।                                     

নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলেও এখনও তিনি বিধায়ক পদে বহাল। সিপিএমের প্রশ্ন, এই অবস্থায় বিধায়কের শংসাপত্র ও অন্যান্য জরুরি পরিষেবা পেতে বেহালার মানুষ কি প্রেসিডেন্সি জেলের দরজায় মাথা ঠুকবেন? বিধায়ক তহবিলের টাকা সরকারি কোষাগারে পড়ে নষ্ট হোক, বেহালার উন্নয়ন স্তব্ধ হয়ে যাক, তা সাধারণ মানুষ চান না। তাই অবিলম্বে বিধায়কের অপসারণের দাবি তুলেছে তারা।

বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি: গত ১৮ই মার্চ নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরানোর দাবিতে, বেহালা পশ্চিমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করে সিপিএম। সেই লিফলেটেও লেখা ছিল – ‘চোর তাড়াও, বেহালা বাঁচাও।’এবার একই দাবিতে পোস্টার পড়ল বেহালা পশ্চিমের গড়াগাছি মোড়ে। সিপিএমের কলকাতা জেলা কমিটির তরফে ছাপানো লিফলেটে লেখা হয়, আস্ত শিক্ষা দফতরটাই গারদের ভিতরে দাগী দুষ্কৃতীদের সঙ্গী।         

আরও পড়ুন: Raju Jha Murder Update:'মায়ের নামে রেজিস্ট্রেশন,' শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের হদিশ

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget