এক্সপ্লোর

Pratik ur Rahaman : আজ সত্যিই অভিষেকের হাত থেকে পতাকা নিচ্ছেন প্রতীক উর? এবিপি আনন্দে স্পষ্ট উত্তর...

এবার প্রতীক উরের গন্তব্য কোথায়? একদা প্রতিদ্বন্দ্বী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কি লাল থেকে সবুজ হবেন তিনি? অস্বস্তি হবে না?

প্রতীক উর রহমান। বাম ফ্রন্টের লড়াকুর তরুণ মুখ - এই ছিল তাঁর পরিচয়। ২০২৬ ভোটের আগেই হঠাৎ বিদ্রোহী তিনি। সরাসরি বিস্ফোরক মহম্মদ সেলিম ও দলের বেশ কিছু হেভিওয়েটের বিরুদ্ধে। এবার গন্তব্য কোথায়? একদা প্রতিদ্বন্দ্বী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কি লাল থেকে সবুজ হবেন তিনি? অস্বস্তি হবে না? এবিপি আনন্দ-র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (Executive Vice President) সুমন দের সঙ্গে সরাসরি কথোপকথনে প্রতীক উর দিলেন স্পষ্ট জবাব। 

সুমন দে :
প্রতীক উর দেখো আমি তোমায় প্রশ্ন করতেই পারি, তুমি কোন দলে যাচ্ছ? কিন্তু তার কি কোনও প্রয়োজন আছে? মানে তুমি যখন বলো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল  অসাধারণ, নজিরবিহীন, কিংবা পিনারাই বিজয়ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিলেন না কেন, কিংবা তুমি বলো, ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করনি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছ, কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের ভূয়সী প্রশংসা করো, তখন কি প্রশ্ন করার দরকার হয় তুমি কোন দলে যাচ্ছ? বরং তখন প্রশ্ন হতে পারে তুমি তৃণমূল কংগ্রেসে কবে যোগ দিচ্ছ? এবং দ্বিতীয় প্রশ্ন হতে পারে, শনিবার অর্থাৎ আগামীকাল তুমি কি আমতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিচ্ছ? এর বাইরে তো কোনও প্রশ্ন থাকে না...

প্রতীক উর: সুমন দা, আমি স্পষ্ট কথা স্পষ্ট বলতে পছন্দ করি, ঘুরিয়ে ফিরিয়ে আমার আসে না। যতদিন এসএফআই করেছি, বুক ঠুকে এসএফআই করেছি। যতদিন সিপিআইএম করেছি, বুক ঠুকে সিপিআইএম করেছি। যদি কোনওদিন অন্য কোনও দল করি, বুক ঠুকে বলব এবং সেই দলটাই করব। এখন দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজাটা খুলে দেখি দরজার সামনে কে আছে? যার হাত পাব, সেই হাতটা হাতটা ধরব। আমি তো মৌচাকে ঢিল মেরেছি, আপনার কথায় সদর দফতরে কামান দেগেছি, অনেক মৌমাছি তাড়া করেছে।

সুমন দে : এটা কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ব্যপার? যে আগে অফার দেবে, তার দলে যাব? 

প্রতীক উর:  আমার হোয়াটস অ্যাপ আছে, ব্যক্তিগত অনেক মেসেজ করেছেন দেখানো উচিত নয়। পশ্চিমবঙ্গের যতগুলো নামি, দামি, অনামি সংগঠন, রাজনৈতিক দল, কেউ না কেউ, ছোট, বড়, মেজ, সবাই কনট্যাক্ট করেছে, সবাই কথা বলেছে। তার মধ্যে থেকে আমার যেটা বেটার মনে হবে আমি সেদিকে যাব। প্রথমে ভেবেছিলাম রাজনৈতিক সন্ন্যাস নেব। রাজনীতির মধ্যে থাকবই না। সব ছেড়ে চলে যাব। কিন্তু এই যে ব্যক্তিগত আক্রমণ শুরু হচ্ছে, এখানে দাঁড়িয়ে আমার তো ডিফেন্ড করার জন্য কাউকে লাগবে, একটা শক্ত মাটি লাগবে এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে। কারণ লড়াইটা মতাদর্শের লড়াই হচ্ছে না। 

সুমন দে :  তুমি সন্ন্যাস নিলে সেটা তোমার আত্মহত্যার সঙ্গে সঙ্গতিপূর্ণ হত, মানে রাজনৈতিক আত্মহত্যা তুমি বলছ। আরেকটা রাজনৈতিক দল মানে তো তোমার পুনর্জন্ম হতে চলেছে...

প্রতীক উর: সুমন দা, আপনার থেকে যদি কেউ আপনার সাংবাদিকতা কেড়ে নিতে চায়, আপনি মানবেন? আমার থেকে যদি কেউ আমার রাজনৈতিক সত্ত্বা কেড়ে নিতে চায়, আমি মানব কেন?

সুমন দে : কিন্তু একটা অস্বস্তির জায়গা থাকবে না, যার বিরুদ্ধে তুমি ভোটে দাঁড়িয়ে ও তার পরেও এতকিছু বলেছ, লোকে তো বলবে, হয় তখন যা বলেছ সেটা সত্যি, নয়ত এখন যা বলছ , সেটা সত্যি। দুটো তো একসঙ্গে সত্যি হতে পারে না। 

 

 

About the author সুমন দে

The stalwart of Bengali news broadcasting media industry, who has revolutionized this regional news space with his Midas touch covering from Nandigram to Suchitra Sen and everything in between, Mr Suman De needs no separate introduction. His distinctive style is integral to the way Bengal consumes its daily news today. People across the political spectrum may agree or disagree with his pragmatic stance on critical issues, but one can not ignore his powerful presentation. No sooner did he foray into television journalism from print media in 1998 and then as a special correspondent of Zee News, than started his meteoric rise first as the Eastern Region Chief of Bureau of Star News which he joined in 2002, and later as the Editor of then then ‘Star Ananda’, the first Bengali News Channel in 2005. He currently plies his trade as the Executive Vice President of ABP Ananda. He manages to take time out of his professional commitments to pursue extensive studies and his passion for painting and has also penned several books on various subjects.

Mr De decided to follow his journalistic instincts and make a career out of it as early as fifth standard. He found himself regularly contributing to English daily ‘The Statesman’ from school life while his television debut came while he was still in University. His illustrious career across print and audio-visual media has already spanned almost three decades.

When he is not busy analyzing news down to the bits and pieces, he likes to travel, based on which he has already published several books. His alter ego is known to be a full-fledged family man, with close-knit family members constituting his support system from whom he derives the best inspiration.

Read More

সেরা শিরোনাম

Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget