এক্সপ্লোর

Presidency University : টিএমসিপি-এসএফআইয়ের সংঘাতে উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

এসএফআইয়ের পড়ুয়াদের পক্ষে অভিযোগ, রাতের অন্ধকারে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে লাগানো পোস্টার। টিএমসিপি-র সমর্থকরাই এমনটা করেছে বলেই অভিযোগ তাঁদের।

রুমা পাল, কলকাতা : ছাত্রনেতাকে মারধর! আটকে রাখা! ব্যানার পুড়িয়ে দেওয়া! অভিযোগ, পাল্টা অভিযোগ। সবমিলিয়ে টিএমসিপি-এসএফআইয়ের সংঘাতে উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে এসএফআই, আর গেটের বাইরে টিএমসিপি।

ইউনিট সেক্রেটারিকে ঘেরাও করে রাখার অভিযোগ টিএমসিপির। তাঁদের সমর্থক এক পড়ুয়াকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ তাদের। উল্টোদিকে, ব্যানার পুড়িয়ে দেওয়ার পাল্টা অভিযোগ এসএফআইয়ের। ২ সংগঠনের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত প্রেসিডেন্সি। এসএফআইয়ের পড়ুয়াদের পক্ষে অভিযোগ, রাতের অন্ধকারে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে লাগানো পোস্টার।

তৃণমূল বিরোধী পোস্টার প্রেসিডেন্সির ছাত্র-ছাত্রীরা লাগিয়েছিলেন বলেই দাবি এসএফআই সদস্যদের। তাঁদের অভিযোগ, তৃণমূল বিরোধী ব্যানার রাতের অন্ধকারে কেরোসিন ঢেলে পুড়িয়ে দিয়েছে টিএমসিপি সদস্যরা। যে গোটা ঘটনার ভিডিও তাঁদের কাছে রয়েছে বলেও দাবি করেন এসএফআইয়ের সমর্থক পড়ুয়ারা। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, কোনওরকম গঠনতন্ত্র না মেনে কার্যত গা জোয়ারি করে বহিরাগতদের নিয়ে প্রেসিডেন্সিতে ইউনিট খুলেছে টিএমসিপি।

অপরদিকে টিএমসিপি-র সদস্যদের দাবি, তাঁদের সমর্থক পড়ুয়াকে মারা হয়েছে। আটকে রাখা হয়েছিল ইউনিট সেক্রেটারিকে। পাশাপাশি তাদের আরও অভিযোগ, যে এসএফআই গণতন্ত্রের কথা বলে, আখেরে তারাই কোনও কিছু ধার ধারছে না। টিএমসিপি-র লাগানো পোস্টার এসএফআইয়ের তরফে পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁদের।

সবমিলিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

আরও পড়ুন- 'নেপথ্যে বিশাল প্রভাব' শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

প্রসঙ্গত, কয়েক মাস আগে প্রবল ছাত্র বিক্ষোভ হয়েছিল প্রেসিডেন্সিতে (Presidency University)। হস্টেল (Hostel) খোলার দাবিতে লাগাতার আন্দোলন করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও (Presidency University) । ঘেরাও করা হয়েছিল ডিনকে। ক্যাম্পাসে রাত কাটান পড়ুয়াদের একাংশ। বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে লাগাতার ছাত্র বিক্ষোভ দেখা গিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও। যার পর অবশ্য রাজ্য সরকারের নির্দেশের ভিত্তিতে খুলে যায় সব শিক্ষাঙ্গনই।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget