এক্সপ্লোর

Narendra Modi : বাতিল মোদির রাজ্য সফর, সূচি অনুযায়ী সব অনুষ্ঠানে যোগ ভার্চুয়ালি

West Bengal tour of Prime Minister : মায়ের মৃত্যুর জেরে প্রধানমন্ত্রী না এলেও কেন্দ্রীয় দল আসার জেরে অনুষ্ঠানসূচি যে এগোবে, সেরকমই আভাস পাওয়া যাচ্ছিল। সে ব্যাপারেই নিশ্চয়তাও মেলে পিএমও-র তরফে বার্তায়।

কলকাতা : প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মা হীরাবেন। মায়ের মৃত্যুর জেরে এদিনের রাজ্য সফর সশরীরে এসে যোগদান বাতিল করেছেন প্রধানমন্ত্রী। যদিও নির্ধারিত সূচি অনুযায়ীই সমস্ত অনুষ্ঠান আয়োজিত হবে। গাঁধীনগর থেকে ভার্চুয়াল মাধ্যমে সব অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে ট্যুইট করে যে বার্তা জানানো হয়েছে। অর্থাৎ হাওড়া স্টেশন থেকে বঙ্গের বন্দে ভারত এক্সপ্রেসের পথচলার সূচনা, জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন ভার্চুয়ালি। পাশাপাশি নমামি গঙ্গে প্রকল্পের বৈঠকেও ভার্চুয়ালি হাজির থাকবেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির সশরীরে বঙ্গে আশা বাতিল হলেও অনুষ্ঠান সূচিতে যে বদল হচ্ছে না, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল বেলা গড়াতেই। কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় দলকে নিতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। মায়ের মৃত্যুর জেরে প্রধানমন্ত্রী না এলেও কেন্দ্রীয় দল আসার জেরে অনুষ্ঠানসূচি যে এগোবে, সেরকমই আভাস পাওয়া যাচ্ছিল। সে ব্যাপারেই নিশ্চয়তাও মেলে পিএমও-র তরফে বার্তায়।

শুক্রবার ভোর সাড়ে তিনটেয় প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। এদিনই আজ গাঁধীনগরে হয় হীরাবেনের শেষকৃত্য। যে জন্য সকালেই দিল্লি থেকে আমদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। ১৯২৩ সালের ১৮ জুন গুজরাতের মেহসানার বিসনগরে জন্ম হয়েছিল হীরাবেনের। গাঁধীনগরের সেক্টর ৩০-এর শ্মশানে হয় হীরাবেনের শেষকৃত্য। কাঁধে মায়ের শবদেহ নিয়ে শ্মশানের পতে রওনা দেওয়া থেকে শেষকৃত্য, একাধিক জায়গাতেই ধরা ,পড়ে শোকবিহ্বল মোদিকে। 

মায়ের মৃত্যুর পর শোকবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। তিনি আরও লেখেন, ' মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন। ' হীরাবেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অমিত শাহও। তিনি লেখেন , ' হীরাবেন যেভাবে অনেক লড়াই করে পরিবারের পালনপোষণ করেছেন, তা আদর্শের। ওঁর ত্যাগপূর্ণ তপস্বী জীবন, সবসময় মনে থাকবে। এই দুঃখের সময়ে প্রধানমন্ত্রীর পাশে গোটা দেশ রয়েছে।' ট্যুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ।

আরও পড়ুন- শেষযাত্রায় মায়ের দেহ কাঁধে বহন করলেন মোদি, রইলেন শববাহী শকটেও

সেরা শিরোনাম

Anandapur Nazirabad Fire: আনন্দপুরের নাজিরাবাদ অগ্নিকাণ্ডের ৬ মাস অতিক্রান্ত, এখনও দেহ পায়নি পশ্চিম মেদিনীপুরের পরিবার
আনন্দপুরের নাজিরাবাদ অগ্নিকাণ্ডের ৬ মাস অতিক্রান্ত, এখনও দেহ পায়নি পশ্চিম মেদিনীপুরের পরিবার
OBC Reservation Bill: আগেই নির্দেশ দিয়েছিল আদালত, এবার তৃণমূল আমলের বিধি বাতিল করে পাস করা হল OBC সংরক্ষণ সংশোধনী বিল
আগেই নির্দেশ দিয়েছিল আদালত, এবার তৃণমূল আমলের বিধি বাতিল করে পাস করা হল OBC সংরক্ষণ সংশোধনী বিল
West Bengal News Today Live Updates: বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
CM Suvendu Adhikari: বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল, কী কী করলেই বিপদে পড়বেন? একনজরে সরকারের নতুন পদক্ষেপের খুঁটিনাটি
বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল, কী কী করলেই বিপদে পড়বেন? একনজরে সরকারের নতুন পদক্ষেপের খুঁটিনাটি

ভিডিও

WB Assembly News | বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল । পক্ষে ১৭৬, বিপক্ষে ৪১, ভোটাভুটিতে বিরত ২০
CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget