এক্সপ্লোর

Prophet Remarks: পয়গম্বর বিতর্কে উত্তপ্ত হাওড়া, বিজেপি-তৃণমূলের কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর

Prophet Remarks Protest:দিল্লিতে কেউ বিতর্কিত মন্তব্য করলে, তার আঁচ বাংলায় কেন পড়বে, বিজেপি-র দায়িত্বজ্ঞানহীনতার দায় কেন সাধারণ মানুষ বইবেন, তা নিয়ে গতকালই বার্তা দিয়েছিলেন মমতা।

হাওড়া: পথ অবরোধ, হিংসা বরদাস্ত করবেন না বলে একদিন আগেই জানিয়ে দিয়েছিলেন (Prophet Remarks Protest)। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুশিয়ারির পরও পয়গম্বর বিতর্ক ঘিরে বিক্ষোভের আঁচ নিভছে না। বরং শুক্রবার তা আরও বড় আকার ধারণ করল হাওড়ায়। এ দিন দিন ভর দফায় দফায় বিক্ষোভ, অবরোধ, হিংসার ঘটনা সামনে এসেছে সেখান থেকে। অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে। কোথাও কোথাও পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধও বেধেছে আন্দোলনকারীদের। 

বিক্ষোভ চরমে হাওড়ায়

দিল্লিতে কেউ বিতর্কিত মন্তব্য করলে, তার আঁচ বাংলায় কেন পড়বে, বিজেপি-র দায়িত্বজ্ঞানহীনতার দায় কেন সাধারণ মানুষ বইবেন, তা নিয়ে গতকালই বার্তা দিয়েছিলেন মমতা। কিন্তু এ দিন হাওড়ার দুই জায়গায় বিজেপি-র দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। উলুবেড়িয়া এবং পাঁচলায় বিজেপি-র দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। আবার ওই পাঁচলাতেই রঘুদেবপুরে ভাঙচুর চালানো হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়ে। 

আরও পড়ুন: Park Circus Shooting: 'হাসিমুখে বেরিয়েছিলেন, সন্ধেয় বিয়ের দিন ক্ষণ পাকা হওয়ার কথা ছিল', পার্ক সার্কাসে রিমার রক্তাক্ত দেহই সব শেষ করে দিল

এ ছাড়াও, উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ে জ্বালিয়ে দেওয়ার হয়েছে পুলিশের একাধিক গাড়ি এবং কিয়স্ক। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টিও। কোথাও কোথাও আবার পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারীদের। গতকাল যে ডোমজুড়ে জাতীয় সড়ক অভরোধ করা হয়, এ দিন ডোমজুড় থানায় হামলা চালানো হয়। প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় কোনা এক্সপ্রেসওয়ে। সেই   অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ (Howrah News)। 

দিনভর অশান্তি, ভাঙচুর, অগ্নিসংযোগ

দিল্লির প্রাক্তন বিজেপি (BJP) নেত্রী তথা প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা সম্প্রতি পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বাংলায় তার সূচনা ঘটে হাওড়ার হাত ধরেই। গতকাল ১১ ঘণ্টারও বেশি সময় ধরে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়। বিক্ষোভ দেখানো হয় টায়ার জ্বালিয়ে। তীব্র গরমে, প্রায় দমবন্ধ অবস্থায় গাড়িতে, বাসে আটকে ছিলেন সাধারণ মানুষ। শেষমেশ রাতে অবরোধ উঠে যায়। তার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা করা হয়েছিল। কিন্তু এ দিন পরিস্থিতি আরও চরমে ওঠে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget