এক্সপ্লোর

Birbhum News: অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিসের প্রতিবাদ, অবস্থান-বিক্ষোভে বিশ্বভারতী বাঁচাও কমিটির

Amartya Sen Update: শুক্রবার ছিল মিছিল ও মানববন্ধন। শনিবার থেকে শুরু হল প্রতিবাদ সভা। বিপন্ন রবীন্দ্র ঐতিহ্য, অসম্মানিত অমর্ত্য সেন।

ভাস্কর মুখোপাধ্যায়, আবির ইসলাম ও এরশাদ আলম, বীরভূম: মিছিল ও মানববন্ধনের পর এবার প্রতিবাদ সভা। জমি বিতর্কে অমর্ত্য সেনকে (Amartya Sen) বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে শনিবার থেকে শুরু হল বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ। যোগ দিলেন শিল্পী, পরিচালক, চিকিৎসক থেকে বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, পড়ুয়া, প্রাক্তনী ও আশ্রমিকরা। প্রতিক্রিয়া দিয়ে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ।                           

অবস্থান-বিক্ষোভে বিশ্বভারতী বাঁচাও কমিটির: শুক্রবার ছিল মিছিল ও মানববন্ধন। শনিবার থেকে শুরু হল প্রতিবাদ সভা। বিপন্ন রবীন্দ্র ঐতিহ্য, অসম্মানিত অমর্ত্য সেন। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগে সরব হলেন বিশিষ্ট জনেরা। জমি বিতর্কে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে শনিবার থেকে, নোবেলজয়ী বাড়ি প্রতীচীর কাছে শুরু হল বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ।                                

রঙে-রেখায় প্রতিবাদ জানালেন শিল্পী শুভাপ্রসন্ন ও যোগেন চৌধুরী। গানে গানে সরব হন কবীর সুমন।এদিন প্রতিবাদ মঞ্চে শিল্পী, পরিচালক সহ বিশিষ্টদের সঙ্গে ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, পড়ুয়া, প্রাক্তনী ও আশ্রমিকরা। বিশ্বভারতী বাঁচাও কমিটির মঞ্চের পাশে আরও একটি মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন শাসক দলের মন্ত্রী-সাংসদ-বিধায়করা। ঘটনায় নোবেলজয়ীর পাশে দাঁড়ানোর কথা আগেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদা থেকে ফেরার পথে ফের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অমর্ত্য সেনের বাড়িতে হাত দিলে না, আমাকে তো চেনে না। আমি যা দেব না।’’                   

সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদকে তাঁর শান্তিনিকেতনের বাড়ি প্রতীচীর ১৩ ডেসিমল জমি খালি করার নির্দেশ দেয় বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে, তাঁকে উচ্ছেদ করা হবে জানিয়ে কর্তৃপক্ষের তরফে নোটিসও দেওয়া হয়। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন। এই ঘটনায় বিশ্বভারতীর ভূমিকার প্রতিবাদে দেওয়া হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদের ডাক। শনিবার এলাকায় মিছিল ও মানব বন্ধন করে সামাজিক মর্যাদা রক্ষা কমিটি। এদিন থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিশ্বভারতী বাঁচাও কমিটি। এবিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
NEET Question Leak: প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget