এক্সপ্লোর

AAP News: ভোটমুখী পঞ্জাবে তৎপর ED, গ্রেফতার মন্ত্রী, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলছে আম আদমি পার্টি

ED Raids Sanjeev Arora: ভোটমুখী পঞ্জাবে ফের সক্রিয় ED? বিজেপি-কে আক্রমণ আম আদমি পার্টির। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ।

নয়াদিল্লি: ভোটমুখী পঞ্জাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ধরপাকড়। গ্রেফতার করা হল পঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব আরোরাকে। আর্থিক তছরুপ মামলায় শনিবার নতুন করে সঞ্জীব এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামে ED. আর তার পরই গ্রেফতার করা হয় সঞ্জীবকে। গোটা ঘটনায় রাজনৈতিক সংঘাত চরমে পৌঁছেছে। ED-কে কাজে লাগিয়ে কেন্দ্রের বিজেপি সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে বলে অভিযোগ তুলছে আম আদমি পার্টি। (ED Raids Sanjeev Arora)

AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সরাসরি বিজেপি-কে নিশানা করেন। সঞ্জীবকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তার ফল বিজেপি-কে ভুগতে হবে বলে বলে মন্তব্য করেন তিনি। কেজরিওয়ালের দাবি, ED-র হানার খবর পঞ্জাবের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। পঞ্জাবের প্রতি কেন্দ্রের এই আচরণে বিজেপি-র কর্মীরাও আহত বলে দাবি কেজরিওয়ালের। তাঁর কথায়, “যাঁদের গ্রেফতার করেছেন, চার দিন পরই জেল থেকে বেরিয়ে আসবেন তাঁরা। কিন্তু আগামী ২০ বছর পঞ্জাবে ঢুকতে পারবে না বিজেপি।” (AAP News)

আরও পড়ুন: বিজেপি-র বিরুদ্ধে বাম-অতিবামেদের পাশে চান মমতা, ‘আপনার মতো চোর লায়াবিলিটি’, কড়া জবাব শতরূপের

শনিবার সকাল ৭টা নাগাদ চণ্ডীগড়ের সেক্টর ২-তে সঞ্জীবের বাড়িতে পৌঁছন ED আধিকারিকরা। ৭টা বেজে ২৫ মিনিটের পর থেকে শুরু হয় তল্লাশি। প্রায় ২০টি গাড়িতে চেপে সেখানে পৌঁছন ED আধিকারিকরা। পাশাপাশি, বিপুল সংখ্যক বাহিনীও মোতায়েন করা হয়। চণ্ডীগড়ের পাশাপাশি দিল্লির দু’টি ঠিকানাতেও তল্লাশি অভিযান চলে। তল্লাশি চলে গুরুগ্রামের উদ্যোগ বিহারের হ্যাম্পটন স্কাই রিয়্যালটি লিমিটেডে। 

আরও পড়ুন: কলকাতা পুরসভার গ্রুপ ছাড়লেন মেয়র ফিরহাদ হাকিম, নতুন সরকার শপথ নিতেই সিদ্ধান্ত, হঠাৎ কী হল?

কিন্তু হঠাৎ এই তল্লাশি অভিযান কেন? ED সূত্রে খবর, আর্থিক তছরুপের অপরাধমূলক বিধির আওতায় সম্প্রতি নতুন একটি মামলা দায়ের হয়। ভুয়ো GST দেখিয়ে ১০০ কোটির বেশি টাকার মোবাইল ফোন কেনা এবং তা রফতানির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে বেআইনি ভাবে দুবাই এবং ভারতে টাকা পাচারেরও। অস্তিত্বহীন সংস্থার নাম করে বেআইনি লেনদেনের অভিযোগও রয়েছে।

একমাসেরও কম সময় আগে, গত ১৭ এপ্রিল সঞ্জীবের সঙ্গে সংযোগ থাকা একাধিক ঠিকানায় হানা দেয় ED. বিদেশি মুদ্রা লেনদেন নিয়ে সেবার তল্লাশি চলে। স্থাবর-অস্থাবর মিলিয়ে সঞ্জীবের ১৫৭.১২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় সেবার। আম আদমি পার্টির লুধিয়ানা ওয়েস্টের বিধায়ক সঞ্জীব। তদন্তে সবরকম সহযোগিতা করতে রাজি, সত্যের জয় হবে বলে জানিয়েছেন সঞ্জীব। এর আগে, ২০২৪ সালেও তাঁর বাড়িতে হানা দেয় ED. রাজ্যসভার সাংসদ থাকাকালীন শিল্পের জন্য নির্ধারিত জমির অপব্যবহারের অভিযোগ তোলা হয় সেই সময়। 

অতি সম্প্রতি আম আদমি পার্টির প্রাক্তন সাংসদ অশোক মিত্তলের বাড়িতেও তল্লাশি চলে। আর তার পরই রাঘব চাড্ডার সঙ্গে তিনিও বিজেপি-তে যোগ দেন। এদিন সঞ্জীবের ঠিকানায় হানা দেওয়া নিয়ে তাই বিজেপি-কে আক্রমণ করছে AAP. পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানের অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে ED এবং CBI-কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। পঞ্জাব থেকেই ED-বিজেপি-র ‘অশুভ আঁতাতের অবসান ঘটবে’ বলেও লেখেন মান। 

রাঘব, অশোকের প্রসঙ্গ টেনে কেজরিওয়াল লেখেন, ‘ED তল্লাশির পরই বিজেপি-তে যোগ দেন অশোক মিত্তল। সঞ্জীব আরোরা যোগ দেননি বলে ফের তল্লাশি’। ২০২৭ সালের গোড়ায় পঞ্জাবে নির্বাচন। তার আগে সেখানে তল্লাশিতে জোর দিচ্ছে ED. চলতি সপ্তাহে পঞ্জাবের বিল্ডার, রিয়েল এস্টেট সংস্থা, পঞ্জাবের AAP সভাপতির সহযোগীদের বাড়িতে তল্লাশি চলে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget