এক্সপ্লোর

Purba Bardhaman News: হাসপাতাল, বিধায়কের লেটারহেড, স্ট্যাম্প উদ্ধার, টাকার বিনিময়ে নথি জাল করার দায়ে গ্রেফতার ১

Fraud Arrested: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) মেমারির পারিজাতনগর এলাকার ঘটনা। বুধবার ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করে পুলিশ।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: জাল শংসাপত্র তৈরির অভিযোগে মেমারিতে গ্রেফতার এক ব্যক্তি (Forging Documents)। তাঁর কাছ থেকে ১৬টি স্ট্যাম্প, প্রচুর জাল জন্মের এবং মৃত্যুর শংসাপত্র, রাজ্যের প্রাক্তন বিধায়কদের লেটারহেড, প্যাড, এমনকি একাধিক সরকারি হাসপাতালের প্যাডও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। 

টাকার বিনিময়ে জাল নথই বানানোর অভিযোগ

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) মেমারির পারিজাতনগর এলাকার ঘটনা। বুধবার ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। ধৃতের নাম বিপ্লব সরকার বলে জানা গিয়েছে। মোটা টাকার বিনিময়ে লোকজনকে তিনি জাল আধার, ভোটার, জন্ম-মৃত্যুর শংসাপত্র বানিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন: JP Nadda: ‘তৃণমূল মানে শুধু খাও খাও’, কাটমানি নিয়ে জোড়াফুলকে আক্রমণ নাড্ডার

সম্প্রতি বিপ্লবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অতনু মণ্ডল নামের এক ব্যক্তি। পুলিশকে তিনি জানান, পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিলেন বিপ্লব। কিন্তু দীর্ঘ আট মাস পেরিয়ে গেলেও পাসপোর্ট হাতে পাননি তিনি। বরং একটি জাল প্যান কার্ড হাতে পান। তার পরই মেমারি থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। 

উদ্ধার প্রচুর জাল নথি, স্ট্যাম্প

অতনুর অভিযোগের ভিত্তিতেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। বিপ্লবের বাড়িতেও হানা দেওয়া হয়। সেখান থেকে প্রচুর জাল সিল, বর্ধমান মেডিক্যাল কলেজ, এন আর এস-সহ বিভিন্ন হাসপাতালের প্যাড, জাল জন্ম- মৃত্যুর শংসাপত্র, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ল্যাপটপ বাজেয়াপ্ত করে পুলিশ। এর পরই বিপ্লবকে গ্রেফতার করা হয়। 

এ দিকে, কিডনির সমস্যায় আক্রান্ত রোগীকে তাবিজ দিয়ে সুস্থ করে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ। অন্ধ বিশ্বাসের জেরে ৭ লক্ষ টাকা খোয়ালেন এক মহিলা। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
News Live: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur News: 'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?
'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?

ভিডিও

Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget