এক্সপ্লোর

TMC News: তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুনের অভিযোগ পূর্ব বর্ধমানের মেমারিতে

Purba Bardhaman: রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়ায় তৃণমূল সমর্থককে খুনের অভিযোগ, তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারিতে। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়ায় তৃণমূল সমর্থককে খুনের অভিযোগ, তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। নিহত ৭০ বছর বয়সি লাল্টু শিকদার তৃণমূল সমর্থক বলে পরিচিত এলাকায়। মঙ্গলবার বর্ধমান জেলা বই মেলার অনুষ্ঠানে যান তিনি। সেখানে উপস্থিত ছিলেন সিদ্দিকুল্লা চোধুরী। পরিবারের অভিযোগ, ফেরার পরে এলাকার তৃণমূল সমর্থক আসলেম শেখ ওরফে তারু কটূক্তি করে লাল্টু শিকদারকে। এমনকী তাঁকে হুমকিও দেওয়া হয়। পরের দিন সকালে ফের লাল্টু শিকদারের সঙ্গে তারু শেখের বচসা বাঁধে। তারু শেখ লাল্টু শিকদারের বুকে ঘুষি মারে বলে অভিযোগ। মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে লাল্টু শিকদারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তারু শেখ মেমারি ২ নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মহম্মদ ইসমাইলের অনুগামী বলে দাবি নিহতের পরিবারের। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন মহম্মদ ইসমাইল। খুনের ঘটনায় মেমারি থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

বীরভূমের পর পূর্ব বর্ধমান, ফের খুন তৃণমূল সমর্থক। পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুনের অভিযোগ। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়ায় খুনের অভিযোগ। পারিবারিক বিবাদে খুন, দাবি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর। মেমারিতে নিহত ৭০ বছরের লাল্টু সিকদার স্থানীয় তৃণমূল সমর্থক। মঙ্গলবার বর্ধমান জেলা বই মেলার অনুষ্ঠানে যান লাল্টু সিকদার। বই মেলার অনুষ্ঠানে ছিলেন গ্রন্থাগারমন্ত্রী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ফেরার পর স্থানীয় তৃণমূল সমর্থক আসলেম শেখের সঙ্গে বচসা, দাবি পরিবারের। বচসার সময় লাল্টু সিকদারের বুকে ঘুষি, দাবি নিহতের পরিবারের। মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে লাল্টুকে মৃত ঘোষণা। আসলেম শেখ তৃণমূল নেতা মহম্মদ ইসমাইলের অনুগামী, দাবি পরিবারের। মহম্মদ ইসমাইল তৃণমূলের মেমারি ২ ব্লকের প্রাক্তন সভাপতি। পারিবারিক বিবাদে খুন, রাজনীতির যোগ নেই, দাবি সিদ্দিকুল্লা চৌধুরীর। 

বীরভূমেও সম্প্রতি গোষ্ঠীকোন্দলে খুন হয়েছেন এক তৃণমূল নেতা 

বীরভূমে ফের 'গোষ্ঠীদ্বন্দ্বে' খুন তৃণমূল নেতা। নানুরের থুপসরায় তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।নিহত রাজবিহারী সর্দার পাতিসরার বুথ সভাপতি। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, এলাকা দখল ঘিরেই তৃণমূলের ২ গোষ্ঠীর কোন্দল বাধে। একটি অনুষ্ঠান ঘিরে চরমে ওঠে দু'পক্ষের বিবাদ। তারপরেই দফায় দফায় তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বুথ সভাপতি রাজবিহারী সর্দারকে রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।পূর্ব বর্ধমানের মঙ্গলকোট হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
CM Suevndu Adhikari NCPI Meet: রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget