এক্সপ্লোর

East Burdwan: কালীপুজোর বিসর্জনে দুই পাড়ার বচসা, হাতাহাতিতে জখম বেশ কয়েকজন

East Burdwan Clash: রবিবার রাতে কালনার একটি পাড়ার ঠাকুর বিসর্জনের জন্য অপর পাড়ায় যাচ্ছিল। কিছু যুবক তাদের ঠাকুর আটকায়। অভিযোগ উঠেছে দ্বিতীয় পক্ষের লোক গালিগালাজও করে। হয় হাতাহাতি। সেই থেকে বচসা।

রাণা দাস, পূর্ব বর্ধমান: উৎসবের মরসুম ফুরনোর আগেই সংঘর্ষ। কালীঠাকুর বিসর্জন দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত কালনা। দুই পাড়ার মধ্যে সংঘর্ষের সৃষ্টি। ঘটনার জেরে আজ সকালে এক পক্ষের লোকজন চড়াও হয় অপর পক্ষের ওপর। একইসঙ্গে চলে ভাঙচুর, মারধর। ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষেরই বেশ কয়েক জন। 

রবিবার ঘটনার সূত্রপাত হয়। গত রবিবার রাতে কালনার কীর্তন মাঠ পাড়ার একটি ঠাকুর বিসর্জনের জন্য পীরতলা পাড়ায় যাচ্ছিল। সেই পথে ওই পাড়ার কিছু যুবক তাদের ঠাকুর আটকায়। অভিযোগ উঠেছে কীর্তন মাঠ পাড়ার যুবকদের লক্ষ্য করে গালিগালাজও করে পীরতলা পাড়ার কিছু যুবক। এই থেকেই শুরু হয় দুই পক্ষের বচসা। যা ধীরে ধীরে হাতাহাতির রূপ নেয়। 

সমস্যা মেটাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা এসে বিষয়টি মিটিয়ে দেয়। এরপর অভিযোগ আজ সকালের দিকে পীরতলা পাড়ার বেশ কিছু যুবক এসে কীর্তন মাঠ পাড়ার যুবকদের বাড়িতে চড়াও হয়। মোটরবাইক থেকে শুরু করে বাড়ি ভাঙচুর চালানোর পাশাপাশি বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: Malda : বাড়িতে বিস্ফোরণ, চাঁচলে বরাত জোরে প্রাণরক্ষা মা-সন্তানের !

অন্যদিকে হুগলির মগরায় গতরাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে ডাকাতি, তাও আবার বিএসএফ কর্মীর বাড়িতে। বাধা দিতে গেলে বাড়ির লোকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মাথা ফাটিয়ে নগদ ও গয়না লুঠ করা হয়েছে। যদিও সময় মতো পৌঁছে যায় পুলিশ। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মগরার ত্রিবেনী পালপাড়ায়। 

মগরার ত্রিবেনীর পালপাড়ায় প্রতাপ সিংহের বাড়িতে গতকাল রাত দুটো নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতী দল। প্রতাপ বিএসএফে কর্মরত, আপাতত রাজস্থানে পোস্টিং তাঁর। ছুটিতে বাড়িতে রয়েছেন এই সময়। প্রতাপ জানান, সবাই তখন ঘুমিয়ে পড়েছিলেন বাড়িতে। সেই সময় রান্নাঘরের জানলা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। দোতলায় তাঁর বাবা হরিনাথ সিংহ নাতি প্রতীককে নিয়ে শুয়েছিলেন। ঘরে ঢুকে বাবাকে মারধর করে লুঠপাট চালাতে থাকে দুষ্কৃতীরা। দাদুকে মারতে দেখে দশ বছরের প্রতীক দুষ্কৃতীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তাকেও মারধর করে দুষ্কৃতীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget