এক্সপ্লোর

East Burdwan News: 'দিদি' রেণু খাতুনকে পেয়ে হার না মানার অঙ্গীকার নার্সিং স্কুলের পড়ুয়াদের

Renu Khatun Got Posting: দিদি'-কে দেখে ইচ্ছাশক্তি বেড়ে গিয়েছে ওঁদের। এখন মনে করেন, চাইলে অতি বড় বাধা অনায়াসে পেরিয়ে যেতে পারবেন ওঁরাও। 'দিদি' মানে রেণু খাতুন। আর ওঁরা হলেন প্রোমোটিস ট্রেনিং স্কুলের নার্সিং পড়ুয়া।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: 'দিদি'-কে দেখে ইচ্ছাশক্তি বেড়ে গিয়েছে ওঁদের। এখন মনে করেন, চাইলে অতি বড় বাধা অনায়াসে পেরিয়ে যেতে পারবেন ওঁরাও। 'দিদি' মানে রেণু খাতুন (renu khatun)। আর ওঁরা হলেন প্রোমোটিস ট্রেনিং স্কুলের নার্সিং পড়ুয়া (nursing student)। 

রেণু খাতুন ফিরে দেখা...

নার্সিংয়ে সরকারি চাকরি পেয়েছিলেন কেতুগ্রামের (ketugram) বাসিন্দা রেণু খাতুন। কিন্তু স্ত্রীকে চাকরি করতে দিতে রাজি হননি স্বামী। অভিযোগ, সেই নিয়ে রাগারাগির জেরেই তাঁর রেণুর ডান হাতের কব্জি কেটে দেন স্বামী সরিফুল শেখ। এর পরের গল্পটা অন্য রকম হতে পারত। কিন্তু হল না। রেণুর হার না মানা মানসিকতা ও মুখ্যমন্ত্রীর (mamata banerjee) পাশে থাকা, দুইয়ে মিলে ফের নতুন করে জীবনটা শুরু করেছেন সাহসিনী। যোগ দিয়েছেন কাজে। 

চাকরিতে যোগ...

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, রেণুর চাকরি হবে। হয়েছেও। বৃহস্পতিবার বর্ধমান ১ নম্বর ব্লকের কুড়মুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পোষ্টিং দেওয়া হয়েছিল তাঁকে। তবে শুক্রবার সেখান থেকে রেণুকে বর্ধমান শহরের জগৎবেড় এলাকায় প্রোমোটিস ট্রেনিং স্কুলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আপাতত তিনি সেখানেই কাজ করবেন। তাঁকে পেয়ে উচ্ছ্বসিত সেখানকার জনাষাটেক নার্সিং পড়ুয়াই। রেণুর মুখ থেকে শোনা জীবনসংগ্রাম ও লড়াকু মনোভাব আগামী দিনে তাঁদেরও সাহস যোগাবে বলে জানালেন এএনএম (আর) কোর্সের নার্সিং ছাত্রীরা। ANM(R)কোর্সের নার্সিং ছাত্রীরা। যেমন বাঁকুড়া জেলার বাসিন্দা অনুশ্রী দাস। জানালেন, রেণু খাতুনের ঘটনাটা তাঁরা শুনলেও কাছ থেকে তাঁকে দেখার ইচ্ছা ছিল। শুক্রবার খোদ সেই মানুষটির কাছ থেকেই তাঁর অসীম সাহস এবং মনোবলের কথা জেনেছেন তাঁরা। একই সুর পশ্চিম বর্ধমানের বুদবুদ এলাকার বাসিন্দা নার্সিং কলেজের ছাত্রী পাপিয়া দাসেরও। অন্য দিকে, রেণুও জানাচ্ছেন এখানে এসে তাঁর ফেলে আসা নার্সিং কলেজের দিনগুলির স্মৃতি ফের টাটকা হয়ে উঠছে। 

এখন লক্ষ্য দুটো। চাকরিতে সবটুকু উজাড় করে দেওয়া। আর তাঁর সঙ্গে যা ঘটেছে, তার জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। রেণুর বিশ্বাস, দুটোই পারবেন তিনি। পারতেই হবে তাঁকে। আস্থা রাখছেন নার্সিং স্কুলের পড়ুয়ারাও। 

আরও পড়ুন:রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৩,০৬৭ জন, মৃত ৫

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget