এক্সপ্লোর

Purba Bardhaman: জেলা সভাপতিকে 'হরিদাস পাল' বলে কটাক্ষ, পুরভোটের পর দুই তৃণমূল নেতার সংঘাত

বিধানসভা ভোটের পর প্রকাশ্যে জেলা সভাপতিকে হরিদাস পাল বলে কটাক্ষ করেছিলেন জেলা সম্পাদক। এরপর পুরভোটে হেরে ফেসবুকে জেলা সভাপতিকে ফের একইরকমভাবে কটাক্ষ করেন তিনি।

রানা দাস, কাটোয়া: পুরভোটের (Municipal Election) পর ফের কাটোয়ায় (Katwa) দুই তৃণমূল নেতার সংঘাত। সোশাল মিডিয়ায় (Social Media) ভুয়ো অ্যাকাউন্ট খুলে জেলা সভাপতিকে হরিদাস পাল বলে কটাক্ষ করার অভিযোগ উঠল জেলা সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কাটোয়া থানায় (Katwa Police Station) অভিযোগও দায়ের করেছেন তৃণমূল (TMC) জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

বিধানসভা ভোটের  পর প্রকাশ্যে জেলা সভাপতিকে হরিদাস পাল বলে কটাক্ষ করেছিলেন জেলা সম্পাদক। এরপর পুরভোটে হেরে ফেসবুকে জেলা সভাপতিকে ফের একইরকমভাবে কটাক্ষ করেন তিনি। জেলা সভাপতির দাবি, এভাবে বারবার তাঁকে হেয় করছেন দলীয় নেতা। যদিও সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল জেলা সম্পাদক। 

পাশাপাশি এদিনই তৃণমূল (TMC) নেতার একটি অডিও ক্লিপ নিয়ে শোরগোল পড়েছে। তৃণমূল না করলে জব কার্ড বা বাংলা আবাস যোজনায় বাড়ি পাওয়া যাবে না। মালদার চাঁচলে তৃণমূল নেতার অডিও ক্লিপ ভাইরাল (Viral Audio Clip) হতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও ভাইরাল অডিয়োর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। বিজেপি কর্মী মনোজ সাহার অভিযোগ, তৃণমূল নেতাকে ফোন করায় তিনি শাসকদলে যোগ না দিলে জব কার্ড ও বাংলা আবাস যোজনায় বাড়ি পাওয়া যাবে না বলে জানান। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। এ রাজ্যে রাজনীতির রং দেখেই পরিষেবা মেলে, কটাক্ষ বিজেপির। অস্বস্তি ঢাকতে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। 

অন্যদিকে হলদিয়া এক্সাইডকাণ্ডের জেরে তমলুক সাংগঠনিক জেলায় INTTUC-র নতুন জেলা কমিটি গঠন করা হল। বিশৃঙ্খলা রুখতে রাজ্যের সমস্ত শিল্পাঞ্চলে কারখানার গেটে টোল-ফ্রি নম্বরের বোর্ড লাগিয়ে প্রচারের নির্দেশ রাজ্য নেতৃত্বের।

এর আগে হলদিয়ার এক্সাইড কারখানায় অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগে গ্রেফতার হন তমলুক সাংগঠনিক জেলার তত্কালীন আইএনটিটিইউসি সভাপতি তাপস মাইতি ও হলদিয়া শিল্পাঞ্চলের বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তার তিনমাসের মাথায় গতকাল ২৫ জনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন জেলা কমিটির শীর্ষে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। দুর্নীতি রুখতে প্রশাসন তত্পর বলে দাবি করেছেন রাজ্য INTTUC-র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের কটাক্ষ, গোটাটাই আইওয়াশ। 

আরও পড়ুন: Kolkata Book Fair: চুরির অভিযোগে কলকাতা বইমেলা থেকে ধৃত অভিনেত্রী, তদন্তে পুলিশ

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget