এক্সপ্লোর

Kalna : তৃণমূল কর্মীকে অন্ধকারে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন ? গ্রেফতার অভিযুক্ত বিজেপি কর্মী

TMC Worker Killed : অভিযুক্তের দাবি, দয়াল মাঝেমধ্যেই তাঁকে বিরক্ত করতেন। সেই কারণেই তাঁকে মারতে গিয়ে মারা যান

রাণা দাস, কালনা (পূর্ব বর্ধমান) : এক তৃণমূল কর্মীকে (TMC Worker) শ্বাসরোধ করে করে খুনের অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর (BJP Worker) বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে কালনা (Kalna) ২ নম্বর ব্লকের বৈদ্যপুরে ঘটনাটি ঘটে। মৃত তৃণমূল কর্মীর নাম দয়াল হাজরা। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ধৃত বিজেপি কর্মীর নাম কৃষ্ণ চন্দ্রহাটি। তবে অভিযুক্তের দাবি, দয়াল মাঝেমধ্যেই তাঁকে বিরক্ত করতেন। সেই কারণেই তাঁকে মারতে গিয়ে মারা যান দয়াল।

দুই জনেরই বাড়ি কালনার বৈদ্যপুর এলাকায়। কীর্তনের ঢোল বাদক দয়াল। গতকাল সন্ধ্যায় তাঁকে হরিনাম অনুষ্ঠানে ঢোল বাজানোর জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কৃষ্ণচন্দ্র হাটি। স্থানীয় একটি শিবমন্দিরে কীর্তনের আসর চলছিল। 

অভিযোগ, সেই সময়ই বিজেপি কর্মী কৃষ্ণচন্দ্র দয়াল হাজরাকে অন্ধকারের দিকে নিয়ে গিয়ে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। অন্যান্যরা চিৎকার শুনে ছুটে এলে কৃষ্ণ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও তাকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে ধরে রেখেই কালনা থানায় খবর দেওয়া হয়।

এদিকে দয়ালকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন ; মুকুটমনিপুরের রাস্তা থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

প্রসঙ্গত, দিনকয়েক আগেই বাঁকুড়ায় রাস্তা থেকে উদ্ধার হয় এক ব্যবসায়ীর দেহ। ষড়যন্ত্র করে খুনের অভিযোগ তোলে পরিবার। বাঁকুড়ার মুকুটমণিপুরের ঘটনা। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নিহতের নাম শুভঙ্কর দে। বয়স ৩৬ বছর। 

ঘটনাটা কী ?

পরিবারের দাবি, গত ২৩ জুলাই নিখোঁজ হয়ে যান ওই ব্যবসায়ী। পরে তাঁর বাইকের খোঁজ মিললেও শুভঙ্করের হদিস পাওয়া যায়নি। অবশেষে রবিবার সকালে খাতড়া মুকুটমণিপুর রাস্তায় বাগজোবড়া রাস্তার ধারে একটি দেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, সেটি ওই নিখোঁজ ব্যবসায়ীর। সোনারুপো এবং জমির ব্যবসা করতেন তিনি। পরিবারের ধারণা,ষড়যন্ত্র করে খুন করা হয়েছে শুভঙ্করকে। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবার। 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget