এক্সপ্লোর

Purba Bardhaman: তৃণমূল বিধায়কের নাম করে তোলাবাজির অভিযোগ, বেধড়ক মারধর, শুরু রাজনৈতিক চাপানউতোর

Purba Bardhaman News: বর্ধমান শহরের নীলপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। যদিও, হোটেল মালিকের দেওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর আগে। 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়কের (TMC MLA) নাম করে রেস্তোরাঁয় (restaurants) তোলাবাজির অভিযোগ। রেস্তোঁরা মালিকের দাবি, টাকা দিয়েও মেলেনি রেহাই, বেধড়ক মারধর করা হয় ভাইপোকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর (Political Tussle)।

বিধায়কের নামে ‘তোলাবাজি’!

রেস্তোরাঁ মালিকের দেওয়া ভিডিও শিউরে ওঠার মতো ছবি। কখনও মাটিতে ফেলে মার, কখনও টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল কিছুদূর। উঠে দাঁড়ানোর চেষ্টা করলে, ফের মারধর। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়কের নাম করে রেস্তোরাঁয় তোলাবাজির অভিযোগ উঠল। রেস্তোঁরা মালিকের দাবি, টাকা দিয়েও মেলেনি রেহাই, বেধড়ক মারধর করা হয় তাঁর ভাইপোকে। থানায় অভিযোগ করলে তৃণমূল বিধায়কের নাম করে দুষ্কৃতীরা হুমকি দেয় বলেও অভিযোগ। 

বর্ধমান শহরের নীলপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। যদিও, হোটেল মালিকের দেওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর আগে। 
মালিকের দাবি, রেস্তোরাঁ চালুর আগেই কয়েকজন দুষ্কৃতী সেখানে ঢুকে মদ্যপান করে। তিনি ও স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য তাদের বাধা দিলে সেদিন সেখান থেকে চলে গেলেও, পুজোর সময় রেস্তোরাঁ চালু হতেই সমস্যা বাড়তে থাকে। অভিযোগ, বিধায়কের নাম করে ৫০ হাজার টাকা দাবি করে দুষ্কৃতীরা। এরপর, অষ্টমীর দিন রেস্তোরাঁ মালিকের ছেলেকে ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু, এতেও মেটেনি ঝামেলা। দ্বাদশীর দিন, দলবল নিয়ে এসে মালিকের ভাইপোকে মারধর করে তারা। বর্ধমান থানায় অভিযোগ করলে, বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের নাম করে হুমকি দেয় দুষ্কৃতীরা। 

যদিও তাঁর নাম করে তোলাবাজি ও মারধরের ঘটনায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানিয়েছেন, তাঁর নাম ব্যবহার করে এই ধরনের ঘটনা ঘটানোয় পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন।

তৃণমূল বিধায়কের নাম করে ‘তোলাবাজি’। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বর্ধমান জেলা কমিটির বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, 'দলটার নাম তোলামূল। তোলা এবং কাটমানি খাওয়া যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন দলটার কোনও অস্তিত্ব থাকবে না। সাধারণ মানুষ থেকে ব্যবসাদার কারও নিরাপত্তা নেই। বিজেপি দাবি ঘটনা ঘটার পর এখনও কেন গ্রেফতার হল না দুষ্কৃতীরা।'

আরও পড়ুন: Entally Firing: রাতের কলকাতায় চলল গুলি, জখম মূক ও বধির বৃদ্ধ, নেপথ্যে সিন্ডিকেট বিবাদ!

তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন, 'কে কার নাম করল এটা বিষয় নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' বিজেপির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, 'কেউ গণ্ডগোল করলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'

মারধরের ঘটনার পর থেকেই আতঙ্কে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ভয়ে ৩ দিন দোকান বন্ধ রাখার পর মঙ্গলবার ফের খোলা হয় রেস্তোঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget