এক্সপ্লোর

West Bengal Lightning Death: মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন, বাজ পড়ে একাধিক মৃত্যু পূর্ব বর্ধমানে..

West Bengal Lightning Death: বাঁকুড়ার পর এবার পূর্ব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমানে বজ্রাঘাতে একাধিক মৃত্যু..

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের রাজ্যের বুকে বজ্রপাতে মৃত্যু (West Bengal Lightning Death)। আজ বাঁকুড়ার পর এবার পূর্ব বর্ধমান জেলা। এদিন পূর্ব বর্ধমানে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুই জনের।  আহত হয়েছে একজন। মৃত ব্যক্তির নাম মন্টু সিং। মৃত্যুকালীন বয়েস হয়েছিল ৫৬ বছর। আহত ব্যক্তির নাম দুর্গা ক্ষেত্রপাল (৫৮)। তাঁদের বাড়ি বর্ধমান থানার অন্তর্গত কমলপুরে। এছাড়াও মন্তেশ্বরে বাজ পড়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম নিখিল ঘোষ। মৃত্যুকালীন বয়েস হয়েছিল ৬৩ বছর।

মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সেই সময় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে মন্টু ও দুর্গা মাটিতে লুটিয়ে পড়ে। মাঠের মধ্যে থাকা গ্রামবাসীরা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা মন্টু সিংকে মৃত বলে ঘোষণা করেছে। তবে বর্ধমান হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে দুর্গা ক্ষেত্রপাল ।

অপরদিকে, আজ সন্ধ্যার মুখে এর দাপটেই লন্ডভন্ড হয়ে গেল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের দেজুড়ি গ্রাম। এদিন সন্ধ্যের  পর ওই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক অলক  মুখোপাধ্যায়। এদিন ঘড়ির কাঁটায় তখন বিকেল পাঁচটা। প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বড়জোড়ার এই দেজুড়ি এলাকায়। ক্ষণিকের এই ঘূর্ণিঝড়ের পর বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এই এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে  ঝড়ের দাপটে বহু ধরণের টিনের চালা উড়ে যায়। বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে রাস্তার উপর পড়ার কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।  পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বড়জোড়া এই দেজুড়ি মোড়ে একাধিক দোকান এবং বসতবাড়ির টিনের চাল উড়ে যায়। 
প্রশাসন জানিয়েছে, ওই এলাকায় ফসল এবং আম ও কাঁঠালের বড় ধরণের ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি বসত বাড়ি।  তবে প্রশাসন এখনও সার্বিক ক্ষয়ক্ষতি হিসেব দিতে না পারলেও, ক্ষতিগ্রস্তদের সঙ্গে এদিন কথা বলেছেন এবং পরিস্থিতিও দেখতে গেছেন স্থানীয় বিধায়ক অলক  মুখোপাধ্যায়। স্থানীয় বাসিন্দা  শ্যামল কর্মকার এবং বাসুদেব লায়েক বলেন,'দিনভর ভ্যাপসা গরমে নাকাল হচ্ছিলাম আমরা। আচমকাই আকাশে কালো মেঘ ঢেকে যায়। প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বড়জোড়ার এই দেজুড়ি এলাকায়। এর জেরে লন্ডভন্ড হযে যায় গ্রামটি।'   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget