এক্সপ্লোর

Accident News : মর্মান্তিক, রোগী নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স, মৃত্যু ৩ জনের

Purba Burdhaman News : তীব্র গতিতে এসে অ্যাম্বুল্যান্সটি প্রথমে একটি বাইকে ও তারপর একটি সাইকেলে ধাক্কা মারে। জোড়া ধাক্কার অভিঘাতে রাস্তাতেই উল্টে যায় অ্যাম্বুল্যান্সটি।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : রোগীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। রামপুরহাট থেকে রেফার করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College)। রোগীকে নিয়ে অ্যাম্বুল্যান্সে চিন্তিত পরিবারের লোকজন। দ্রুত হাসপাতালে পৌঁছতে গতি বাড়িয়ে ছুটে চলতে গিয়ে বিপত্তি। মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুল্যান্সটি (Ambulance Accident)। ভাতারে বেপরোয়া গতিতে অ্যাম্বুল্যান্সটি ধাক্কা মারে একটি বাইকে ও একটি সাইকেলে। দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন পাঁচজন। জানা যাচ্ছে, অ্যাম্বুল্যান্সে থাকা রোগী অনন্ত লেট (৭০)। বাইক আরোহী আবদুল রহিম (৩০) ও সাইকেল আরোহী তাপস ঘোষের (২৬) ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনা ভাতারের নতুনগ্রাম এলাকায়।

জানা যাচ্ছে, শুক্রবার রামপুরহাট থেকে রেফার হওয়া রোগীকে নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের দিকে ছুটে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। যথেষ্ট গতিতেই বোলপুরের ২ বি জাতীয় সড়কে ভাতারের নতুনগ্রাম এলাকা দিয়ে সেটি যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তীব্র গতিতে এসে অ্যাম্বুল্যান্সটি প্রথমে একটি বাইকে ও তারপর একটি সাইকেলে ধাক্কা মারে। জোড়া ধাক্কার অভিঘাতে রাস্তাতেই উল্টে যায় অ্যাম্বুল্যান্সটি। দুর্ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষরা। তাঁরাই আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠান। যেখানে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় অ্যাম্বুল্যান্সে থাকা রোগী ও বাইক আরোহী এবং সাইকেল আরোহীটিকে। দুর্ঘটনায় আরও ৫ জন আহত হন। দুর্ঘটনার পরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বেশ কিছুক্ষণের জন্য যানজটেরও তৈরি হয়। স্থানীয়রা দুর্ঘটনা কমাতে স্পিড ব্রেকার লাগানোর দাবিও তোলেন।

প্রসঙ্গত, গত মাসে তারাপীঠে (Tarapith) পুজো দিয়ে ফেরার পথে শক্তিগড়ে পথ দুর্ঘটনার কবলে পড়েন পোলবার দম্পতি। মৃত্যু হয়েছিল স্ত্রীর, আহত হয়েছিলেন স্বামী। মৃতের নাম লিপিকা হাজরা। জানা যায়, তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। আহত মহানন্দ হাজরার বয়েস ৫২ বছর। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দাঁড়িয়ে দু'জনে চা খেয়ে গরম ল্যাংচা কিনে বাইক চালু করে রাস্তায় উঠতেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মেরেছিল তাঁদের। ডানদিকে রাস্তায় পরে যাওয়া লিপিকাকে পিষে দিয়ে চলে যায় ট্রাক। বিপরীত দিকে পরে আহত হন মহানন্দ। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায় পুলিশ।

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতির কিংপিন কে ? প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-কে প্রশ্ন হাইকোর্টের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget