এক্সপ্লোর

Purba Medinipur: বিজেপির মিটিংয়ে যাওয়ায় 'হামলা', জখম ৪, অভিযুক্ত তৃণমূল

BJP: তৃণমূলের হামলায় ৪ দলীয় কর্মী আহত হয়েছেন এবং এক কর্মী নিখোঁজ বলে দাবি বিজেপির।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: বিজেপির আঞ্চলিক সম্মেলনে যাওয়ার অপরাধে পটাশপুরে হামলার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের সাতখণ্ডে বাড়ির সামনেই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, তৃণমূলের হামলায় ৪ দলীয় কর্মী আহত হয়েছেন। এক কর্মী নিখোঁজ বলেও দাবি বিজেপির। পাল্টা তৃণমূলের দাবি, 'তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরে অত্যাচার, জনরোষের শিকার হয়েছে।'

বিজেপির তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, লাঠি দিয়ে এলোপাথারি মারা হচ্ছে একটি বাড়ির গেটে। ভিডিওতে দেখা যাচ্ছে আরেকজন লাঠি হাতে তেড়ে গেলেন বাড়ির গেটের দিকে। বাধা দিতে গেলে কেউ বা কারা ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে এমন দেখা যাচ্ছে। এভাবেই পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপির অভিযোগ:
পটাশপুর বিধানসভার অন্তর্গত সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতে রবিবার বিজেপির একটি আঞ্চলিক সভা ছিল। বিজেপির দাবি, সেখানে যোগ দিতে গিয়েছিলেন চিত্তরঞ্জন মাঝি-সহ ৪ দলীয় কর্মী। বিজেপির অভিযোগ, ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অভিযোগ, ঘটনার পর থেকেই খোঁজ নেই বিজেপি কর্মী চিত্তরঞ্জন মাঝির। আক্রান্ত বিজেপি কর্মী গৌতম পাত্র বলেন, 'যখন ফিরছিলাম, বাইক আটকে মারধর, সাদা কাগজ ও স্ট্যাম্প পেপারে সই করানো হয়। তারপর থেকেই চিত্তরঞ্জন মাঝির পাওয়া যাচ্ছে না।' কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অসীম মিশ্র বলেন, 'যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, দিকে দিকে সন্ত্রাস করছে তৃণমূল। গতকাল আমাদের আঞ্চলিক সভাতে যোগ দিয়ে ৪ জনকে আক্রমণ মারধর। পুলিশের সামনেই ঘটে। বারবার জানিয়েও লাভ হয়নি। ওই ব্যক্তি নিখোঁজ।'

তৃণমূলের দাবি:
মারধরের অভিযোগ উড়িয়ে জনরোষের পাল্টা দাবি করেছে তৃণমূল। সাতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা বিজনবন্ধু বাগ বলেন, 'যাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তাঁরা বিধানসভা ভোটের আগে তৃণমূল করতেন। ভোটের আগেই বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়ে গন্ডগোল ও বাড়ি ভাঙচুর করে। তৃণমূল জিতলে ওড়িশা পালিয়ে যায়। কয়েকদিন আগে বাড়ি ফিরেছিল। এরপর মানুষের রোষের মুখে পড়ে। আমি মারতে বারণ করি। পরে বড় বাবুকে খবর দিই। অভিযোগ মিথ্যে।' 

এই ঘটনায় পটাশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

আরও পড়ুন: বিল বাড়াতে আইসিসিইউ-তে ডেডবডি ! কাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন
Weather Update Today | দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ডেডলাইন, উত্তরবঙ্গে উলটপুরাণ! দেখে নিন আবহাওয়ার আপডেট
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget