এক্সপ্লোর

Purba Medinipur News: কাঁথিতে শুভেন্দুকে দেখে 'জয় বাংলা' স্লোগান, প্রতিক্রিয়ায় হাতজোড় বিরোধী দলনেতার

Purba Medinipur News Update: তাঁর খাসতালুক। পূর্ব মেদিনীপুরের কাঁথির ১৩ নম্বর ওয়ার্ড। সেখানে গিয়ে ফের তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


ঋত্বিক প্রধান, কাঁথি: তাঁর খাসতালুক। পূর্ব মেদিনীপুরের কাঁথির ১৩ নম্বর ওয়ার্ড। সেখানে গিয়ে ফের তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর সামনেই পরপর স্লোগান উঠল, 'জয় বাংলা, মমতা জিন্দাবাদ, অভিষেক জিন্দাবাদ'। চুপ করে ছিল না বিজেপিও। দলের নেতার সামনে তৃণমূলকে স্লোগান দিতে দেখে পাল্টা স্লোগান উঠল, 'জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, শুভেন্দু অধিকারী কি জয়।'

বুধবারই প্রথম নয়। এর আগেও নিজের খাসতালুকে তৃণমূলের বিক্ষোভের সামনে পড়েছেন শুভেন্দু। গত শুক্রবার, কাঁথির ১৩ নম্বর ওয়ার্ডেই, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রচার ঘিরে ধুন্ধুমার বেঁধে গিয়েছিল। সেদিন কাঁথির সুপার মার্কেট চত্বরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে গিয়েছিলেন নন্দীগ্রামেরক বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন কাঁথির অমর্ত্যপল্লিতে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যান তিনি। একই দিনে সেখানে সভা ছিল তৃণমূলেরও। সেখানে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সহ সভাপতি সুব্রত বক্সীর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যখন উত্তেজনা শুরু হয় তখনও সুব্রত বক্সী এসে পৌঁছননি। তখন ওই এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক বিজেপি কর্মী, সমর্থক। ঠিক তখনই তৃণমূলের অনুষ্ঠানস্থল থেকে বক্স বাজিয়ে দেওয়া হয় বলে বিজেপির অভিযোগ। শুভেন্দুকে দেখে স্লোগান দিতে থাকেন শাসকদলের কর্মীরা। সঙ্গে সঙ্গে পাল্টা স্লোগান তোলেন বিজেপি নেতা-কর্মীরাও। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমন পরিস্থিতিতে,  তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে হাতজোড় করে প্রণাম জানিয়ে চলে যান শুভেন্দু অধিকারী।

গোটা ঘটনা নিয়ে প্রবল ক্ষোভ জানিয়েছে পদ্মশিবির। কাঁথির বিজেপি নেতা কণিষ্ক পণ্ডার অভিযোগ, 'বারবার বাধা দিয়ে প্রচারকে বিঘ্নিত করা হচ্ছে, কিন্তু এসব করে লাভ হচ্ছে না, মানুষের মনে অধিকারী পরিবার আছে।'

পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও। কাঁথি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরির দাবি, 'আমরা তো কাউকে কটাক্ষ করিনি, আমরা অন্যদিকে মমতা ব্যানার্জির স্লোগান দিয়েছি। ওঁদের কেউ বাধা দেয়নি। উনি বহিরাগতদের নিয়ে এলাকায় ঢুকছেন।' 

আগামী রবিবারই ভোট ২১ ওয়ার্ডের কাঁথি পুরসভায়। তার আগে ভোটপ্রচার ঘিরে সরগরম গোটা এলাকা।

সেরা শিরোনাম

West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget