এক্সপ্লোর

Tapan Kandu Murder Case: ফোন বাজেয়াপ্ত সিবিআইয়ের, তলব এসডিপিও-কে

Purulia News: নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও তাঁর ভাইপো মিঠুন কান্দুর মোবাইল ফোন পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। বাজেয়াপ্ত ফোনদুটির ফরেন্সিক পরীক্ষা হবে বলে সিবিআই সূত্রে খবর।

ব্রতদীপ ভট্টাচার্য, ঝালদা, পুরুলিয়া: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে তদন্তে তৎপর সিবিআই। এবার ওই ঘটনায় দুটি ফোন বাজেয়াপ্ত করল সিবিআই। তপন কান্দু ও মিঠুন কান্দুর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও তাঁর ভাইপো মিঠুন কান্দুর মোবাইল ফোন পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। বাজেয়াপ্ত ফোনদুটির ফরেন্সিক পরীক্ষা হবে বলে সিবিআই সূত্রে খবর। খতিয়ে দেখা হবে সমস্ত ফোন কলও। 

এসডিপিও-কে  তলব:
পাশাপাশি, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে এবার এসডিপিও সুব্রত দেবকে তলব সিবিআইয়ের। সূত্রের খবর, আজই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ক্যাম্পে ডাকা হয়েছে। এছাড়াও, ঝালদা থানার ক্লোজ হওয়া পাঁচ পুলিশকর্মী-সহ ঘটনার দিন থানায় যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সকলের বয়ান রেকর্ড করবে সিবিআই। 

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর (Tapan Kandu Murder Case) খুনের ঘটনায় আইসি-র ভূমিকা নিয়ে হাইকোর্ট (Calcuta High Court) প্রশ্ন তোলার পর তৎপর হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। তপন কান্দু খুনের ঘটনায় বৃহস্পতিবারই ঝালদা (Jhalda Murder Case) থানার আইসি সঞ্জীব ঘোষকে তলব করা হয়েছিল।

আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন তপনের স্ত্রী পূর্ণিমা:
নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী ইতিমধ্যেই আদালতে গোপন জবানবন্দি রেকর্ড করেছেন। তার মধ্যেই সম্প্রতি তপনের ঘনিষ্ঠ সহযোগী নিরঞ্জন ঘোষ আত্মহত্যা করেন। তপন খুনের প্রত্যক্ষদর্শী ছিলেন নিরঞ্জন। সুইসাইড নোটে নিরঞ্জন লিখে গিয়েছেন, জীবনে থানার চৌকাঠ পার করেননি তিনি। কিন্তু তপন খুন হওয়ার পর থেকে বার বার তাঁকে ডেকে পাঠাচ্ছিল পুলিশ। মানসিক চাপ সহ্য করতে না পেরে তাই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিরঞ্জনের আত্মহত্যা নিয়েও প্রশ্ন তুলেছেন পূর্ণিমা। তিনি জানিয়েছেন, গোটা ঘটনার প্রত্যদর্শী ছিলেন। তার জন্যই নিরঞ্জনকে হেনস্থা করা হচ্ছিল কি না, তিনি আরও কিছু জানতেন কি না, প্রশ্ন তুলেছেন পূর্ণিমা।

আরও পড়ুন: সঙ্গীরা মিষ্টির দোকানে, অনুপস্থিত নিরাপত্তারক্ষীরাও, ভাদু একা জানল কী করে দুষ্কৃতীরা! ঘনাচ্ছে রহস্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget