এক্সপ্লোর

Tapan Kandu Murder: তপন কান্দুর ময়নাতদন্তের রিপোর্টে ‘অসঙ্গতি’, প্রশ্নে সিটের ভূমিকা

Jhalda Murder Case: ঝালদাকাণ্ডের (Jhalda Murder Case) তদন্তে এবার নতুন তথ্য।

অর্ণব মুখোপাধ্যায়, পুরুলিয়া: ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর, তপন কান্দুর (Tapan Kandu Murder) ময়নাতদন্তের রিপোর্টেই ছিল অসঙ্গতি! সিবিআই (CBI) সূত্রে এমনই দাবি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, ময়নাতদন্তকারী চিকিৎসকও ভুলের কথা স্বীকার করেছেন। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই ভুল সিটের নজরে আসেনি কেন?

ময়নাতদন্তের রিপোর্টে গলদ থাকার অভিযোগ

ঝালদাকাণ্ডের (Jhalda Murder Case) তদন্তে এবার নতুন তথ্য। নিহত কংগ্রেস কাউন্সিলরের ময়নাতদন্তের রিপোর্টে অসঙ্গতি ছিল বলে অভিযোগ। ঝালদার কংগ্রেস কাউন্সিলর, তপন কান্দুর খুনের তদন্তভার, সিটের থেকে নিয়ে সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, তদন্তে নামার পর প্রত্যক্ষদর্শীদের বয়ানের সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট কিছুতেই মিলছিল না। 

১৩ মার্চ তপন কান্দুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয়। একটি গুলি তাঁর পেট ফুঁড়ে বেরিয়ে যায়, আরেকটি মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। সিবিআই সূত্রে দাবি, প্রত্যক্ষদর্শীরা বয়ান অনুযায়ী, কংগ্রেস কাউন্সিলরকে যেদিক থেকে গুলি করা হয়, তাতে গুলি ডানদিক দিয়ে ঢুকে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, গুলি বাঁ দিক দিয়ে ঢুকে ডান দিকে দিয়ে বেরিয়েছে। 

এতেই তদন্তে বিভ্রান্তি তৈরি হয়, যে তাহলে ঠিক কোনটা? শেষে বুধবার দিন এই ঘটনার পুনর্নির্মাণ করে সিবিআই। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের কয়েক মহূর্ত আগের একটা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামনে এসেছে। 

আরও পড়ুন: South 24 Parganas News: বাড়ির বারান্দাতেই তৈরি হচ্ছে বন্দুক, কুলতলিতে বেআইনি অস্তর কারখানার পর্দাফাঁস

সিবিআই সূত্রে দাবি, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, খুনের সময় তপন কান্দু বাঘমুন্ডির দিক থেকে ঝালদার দিকে ফিরছিলেন।  রাস্তার ধারে ছিলেন যাদব রজক নামে তপন কান্দুর এক বন্ধু। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ছিলেন রাস্তার ভিতরের দিকে। উল্টোদিক থেকে বাইকে চড়ে এসে, রাস্তার মাঝখান থেকে আততায়ীরা গুলি চালায়। সেক্ষেত্রে গুলি শরীরের ডানদিক দিয়ে ঢুকে বাঁদিক দিয়ে বেরোনোর কথা। অথচ সিবিআই সূত্রে দাবি, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, গুলি বাঁদিক থেকে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়েছে, যা কোনও মতেই সম্ভব নয়। 

শেষে রাঁচির রিমস হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসককে ডেকে পাঠানো হয়। সিবিআই সূত্রে দাবি, ময়নাতদন্তকারী চিকিৎসক স্বীকার করে নেন, যে তাঁর ভুল হয়েছে।  এর পর তাঁকে ময়নাতদন্তের রিপোর্ট সংশোধন করতে বলা হয়।

সিটের ভূমিকা নিয়ে প্রশ্ন

সিবিআই সূত্রে দাবি, এই ভুল সামনে আসার পর যে বিষয়টা তাঁদের ভাবাচ্ছে, তা হল, এত বড় একটা ভুল রাজ্য পুলিশের সিটের নজর এড়িয়ে গেল কীভাবে?  তদন্তের শুরুতেই যে বিষয়টা নজরে আসার কথা, তা কারও নজরে পড়ল না কেন? পুলিশ তাহলে কী তদন্ত করছিল?

নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর বক্তব্য, "এতদিন পুলিশ কী করছিল? তাই তো সিবিআইয়ের ওপর ভরসা করেছি।" কংগ্রেস কাউন্সিলর খুনের সিবিআই তদন্তে আগামী দিনে আর কী তথ্য উঠে আসে, সেদিকেই তাকিয়ে সকলে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget