এক্সপ্লোর

বাংলায় MA, TET পাস; সংসার চালাতে ভরসা আজ চপের দোকান

সাত বছর আগে পাস করেছেন টেট। এখন রাস্তার ধারে তেলেভাজা আর খাবারের দোকান খুলেছেন পুরুলিয়ার বান্দোয়ানের বিশ্বজিৎ কর মোদক।

হংসরাজ সিংহ ও সমীরণ পাল, পুরুলিয়া এবং উত্তর ২৪ পরগণা:  বাংলায় এমএ (MA)। সাত বছর আগে পাস করেছেন টেট (TET)। এখন রাস্তার ধারে তেলেভাজা আর খাবারের দোকান খুলেছেন পুরুলিয়ার (Purulia) বান্দোয়ানের বিশ্বজিৎ কর মোদক। আর উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) হাবড়া স্টেশনে (Habra Station) চায়ের স্টল খুলেছেন ইংরেজিতে এমএ পাস করা এক ছাত্রী।

দক্ষিণবঙ্গের দুই জেলার দুটি দোকান। একটি পুরুলিয়ার বান্দোয়ানে। আরেকটি উত্তর ২৪ পরগনার হাবরা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা বিশ্বজিৎ কর মোদক। সংসার চালাতে এখন তেলেভাজার দোকান খুলেছেন। দোকানের নাম দিয়েছেন চপ শিল্প। বিশ্বজিতের কথায়, "তেলেভাজা করেও রোজগার করা যায়, স্বাবলম্বী হওয়া যায়। চাকরির আশায় না থেকে, আমি এই ব্যবসা শুরু করি। এবং এই ব্যবসায় আমি লাভ দেখতে পাই। সেজন্যই আমি দোকানের নাম রেখেছি চপ শিল্প।" 

২০০৮ সালে মানবাজার মানভূম মহাবিদ্যালয় থেকে বাংলায় স্নাতক হন বিশ্বজিৎ। ২০১০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ করেন। ২০১৪ সালে প্রাইমারি টেটে উত্তীর্ণ হন।  কিন্তু চাকরি জোটেনি। শেষে চুক্তিভিত্তিক গ্রামীণ সম্পদ কর্মী বা VRP-কাজে যোগ দেন তিনি। কিন্তু স্বল্প বেতনের চাকরিতে সংসার চালানো সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে করোনা পরিস্থিতির মধ্যেই বান্দোয়ান বন বিভাগের অফিসের সামনে খুলে ফেলেন তেলেভাজা ও খাবারের দোকান। চলতি বছরের অক্টোবরেই এই দোকান দেন তিনি। 

আরও পড়ুন, 'গোটা রাজ্যটাই ম্যানহোল হয়ে গিয়েছে', দমদমে ব্যক্তির মৃত্যু ঘিরে তৃণমূলকে নিশানা বিরোধীদের

বিশ্বজিৎ বলেন, "এখানে সকালে মুড়ি, ঘুগনি, চপ, রুটি, ডিমসেদ্ধ, ডিমভাজা এবং বিকালে মাংসের ঘুগনি, আলুর, ব্রেড চপ, এসব পাওয়া যায়। সারাদিনে দুই থেকে আড়াই হাজার টাকার বিক্রি করি। তার মধ্যে ৫০০-৭০০ টাকা লাভ। আমি বান্দোয়ান পঞ্চায়েতের ভিআরপি। অবসর সময়ে সকালে ও বিকেলে দোকান করি। টেট উত্তীর্ণ হয়েছি। প্রাইমারি পায়নি। ৫-সাড়ে ৫ হাজার টাকা বেতন পাই। সংসার চলছে না বলেই দোকান।" 

কিছুদিন আগেই এমনই এক খবরের শিরোনামে এসেছিলেন  উত্তর ২৪ পরগনার হাবরার টুকটুকি দাস। ইংলিশে এমএ পার করে হাবরা স্টেশনের প্ল্যাটফর্মে খুলেছেন চায়ের দোকান। দোকানের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের শিক্ষাগত যোগ্যতাকে। পয়লা নভেম্বর থেকে চালু হওয়ার পর স্টেশনের ভিড়ে মুখে মুখে ঘুরছে এমএ ইংলিশ, চায়েওয়ালি-র কথা। 

টুকটুকি বলেছিলেন, "আজ তেরো দিন। এখন রেসপন্স খুবই ভাল। আপাতত চা আছে। বিকেলে সিঙাড়াটা থাকছে। এরপর মোমো, স্যান্ডউইচ করব।" এলাকার এক মেয়ের জীবনযুদ্ধের কথা শুনে তাঁর সঙ্গে দেখা করেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবরা শ্রীচৈতন্য কলেজ থেকে ইংরেজিতে স্নাতক। রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষায় ইংরেজিতে এমএ। বাবার সম্বল বলতে বাড়িতে সামান্য একটা মুদির দোকান। ইউটিব থেকে আইডিয়া নিয়ে নানা স্বাদের চায়ের দোকান খুলে ফেলেন টুকটুকি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget