এক্সপ্লোর

Purulia News: ছুটি পেতে প্রথম শ্রেণির ছাত্রকে 'খুন' অষ্টম শ্রেণির ছাত্রের ?

Manbazar Police Station: গতকাল মানবাজার থানার পুলিশ অভিযুক্ত ছাত্রকে আটক করে

হংসরাজ মাহাতো, মানবাজার : আবাসিক স্কুলের এক ছাত্রকে খুনের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে পুরুলিয়ায়। সে প্রথম শ্রেণির ছাত্র ছিল। ঘটনায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়েছে। গত ৩০ জানুয়ারি ঘটনাটি ঘটে পুরুলিয়ার মানবাজার থানার একটি আবাসিক স্কুলে। গতকাল মানবাজার থানার পুলিশ অভিযুক্ত ছাত্রকে আটক করে।

ছাত্রের দাদু বলেন, 'ওরা বলছে জলে ডুবে মারা গেছে। কিন্তু, আমাদের তা মনে হচ্ছে না। নাকে-কানে-মুখে রক্ত লেগে রয়েছে। আমরা সঠিক তদন্ত চাইছি। নিরপেক্ষ তদন্তে যেন শাস্তি হয়। একটা স্কুলে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য। কিন্তু, স্কুল কর্তৃপক্ষ দেখভাল করেননি। এত বড় ঘটনা ঘটল, ওরা কী করছিল ?'  

এনিয়ে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "মালবাজার থানার আওতায় একটি পুকুরের পাশ থেকে ক্লাস ওয়ানের এক ছাত্রের দেহ উদ্ধার করা হয়। পরবর্তীকালে, আমরা তদন্তে নেমে কিছু ক্লু পাই। তার ভিত্তিতে স্কুলেরই অষ্টম শ্রেণির এক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সে খুনের কথা স্বীকার করে। আমরা তাকে আটক করেছি। তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে। খুনের উদ্দেশ্য হিসাবে ওই ক্লাসেরই একটি বাচ্চা আমাদের কাছে স্বীকার করেছে, ওদের মনে হয়েছিল যে ছেলেটি মারা গেলে হয়তো ওরা ছুটি পাবে। এই তত্ত্বটি একেবারে তদন্ত-প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে আছে। এনিয়ে আমরা তদন্ত করছি।"

গত শনিবার এক বালকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি (Kamarhati) এলাকা। ৩০ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল সে, এরপর শনিবার হাত-পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়। অপহরণের অভিযোগে খড়দা থানায় মিসিং ডায়েরি করা হয়। আজ দেহ উদ্ধার। প্রতিবাদে কামারহাটির আলপাইন ডেয়ারি মোড়ে বিটি রোড অবরোধ করা হয়। 

গতবছর ঠিক এই সময়েই দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে একটি মর্মান্তিক খবর প্রকাশ্যে এসেছিল। সেবারও ৫ বছরের এক শিশুর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছিল। বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল মৃতদেহ।

পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় সূত্রে খবর মেলে, কর্মসূত্রে কলকাতায় থাকেন শিশুর বাবা। মায়ের সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই শিশুকে খুন করা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ।          

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget