এক্সপ্লোর

Purulia Tiger Fear: ছাগলের টোপ দিয়ে পাতা লোহার খাঁচা, বাঘের আতঙ্কে ঘুম উড়েছে পুরুলিয়াবাসীর

Purulia News: এখনও তার দেখা মেলেনি। মাটিতে মিলেছে তার পায়ের ছাপ।  সেইসঙ্গে মঙ্গলবার বান্দোয়ান থানার গঙ্গামান্যা এলাকায় উদ্ধার হয়েছে একাধিক গবাদি পশুর দেহ।

হংসরাজ সিংহ, পুুরুলিয়া: বাঘবন্দি করতে সুন্দরবন থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ দল। ছাগলের টোপ দিয়ে পাতা হয়েছে একাধিক লোহার খাঁচা। কিন্তু তার দেখা নেই। পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্কে কাঁপছে পুরুলিয়ার বোরো এলাকার বাসিন্দারা। বন দফতর জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে।

এখনও তার দেখা মেলেনি। মাটিতে মিলেছে তার পায়ের ছাপ। সেইসঙ্গে মঙ্গলবার বান্দোয়ান থানার গঙ্গামান্যা এলাকায় উদ্ধার হয়েছে একাধিক গবাদি পশুর দেহ। তাতেই আত্মারাম খাঁচাছাড়া এলাকার বাসিন্দাদের। পায়ের ছাপ কি বাঘের না বাঘিনীর? চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতির ওপর নজর রাখছেন বনকর্মীরা। শুরু হয়েছে বাঘ ধরার তৎপরতা। ছাগলের টোপ দিয়ে পাতা হয়েছে একাধিক খাঁচা। বাঘ ধরতে সুন্দরবন থেকে এসেছে, ব্যাঘ্র প্রকল্পের বিশেষ টিম।বাঘের করিডর চিহৃত করে ২০ টি জায়গায় লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা।

অন্যদিকে, গত কয়েকদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের বিভিন্ন জায়গায় বাঘের আতঙ্ক ছড়ায়। রবিবার রাতে কিশোরীমোহনপুরে ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক বাঘ। সোমবার সেটিকে ছেড়ে দেওয়া হয় ধুলিবাসানির জঙ্গলে। এরপর ফের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌড়েরচক গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। দেখা দেয় আতঙ্ক। বাঘের আতঙ্ক দেখা দিয়েছে, ঝাড়গ্রামেও। বন দফতর সূত্রে খবর, গত ৩ দিন ধরে পায়ের ছাপ দেখা যাচ্ছে বাঁশপাহাড়ি এলাকায়। কিন্তু বাঘের দেখা মেলেনি। সব জায়গাতেই জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে মাইকে প্রচার করে মানুষকে সচেতন করা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে। বনকর্মীদের দাবি, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

এর আগে ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনীকে গত ২৯ ডিসেম্বর বাঁকুড়ায় বন্দি বানাতে সক্ষম হয় বন দফতর। ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যান থেকে পালিয়ে এ রাজ্যের বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে চলে আসে বাঘিনী জিনত। কাঁকড়াঝোড়ের ময়ূরঝর্নার জঙ্গল থেকে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা, তারপর পার্শ্ববর্তী কুইলাপাল বিটে কেশরার জঙ্গল হয়ে মানবাজারের ডাঙ্গরডির জঙ্গলে টের পাওয়া যায় তাঁর অস্তিত্ব। ড্রোনের সাহায্য়ে শুরু হয় নজরদারি। গোঁসাইডিহির জঙ্গলে বাঘিনীকে লক্ষ্য় করে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়। তাতেই বাগে আসে বাঘিনী।                            

আরও পড়ুন: Malda TMC Worker Death: মালদায় তৃণমূলকর্মী খুনে গ্রেফতার জাকির ঘনিষ্ঠ হামজা

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget