এক্সপ্লোর

R G Kar Hospital: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, কাল থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক

R G Kar Hospital News: আরজি করের ঘটনার জেরে আজও দিল্লিতে প্রতিবাদে সামিল হলেন চিকিৎসকরা। দিল্লি এইমসে মোমবাতি মিছিল করলেন তাঁরা। 

কলকাতা: আরজি কর কাণ্ডের (R G Kar Hospital) প্রতিবাদে কাল থেকে দেশজুড়ে আন্দোলন। আন্দোলনের ডাক দিল ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। আজও দিল্লিতে প্রতিবাদে সামিল হলেন চিকিৎসকরা। দিল্লি এইমসে মোমবাতি মিছিল করলেন তাঁরা। 

RG করে চিকিৎসক খুনের ঘটনায় উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদে গর্জে উঠেছে হাজার হাজার কণ্ঠ। আরজি কর সহ অন্য হাসপাতালে রবিবারও চলছে কর্মবিরতি। শনিবারের মতো, রবিবারও কর্মবিরতি পালন করেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।NRG কর-কাণ্ডের প্রতিবাদে শনিবার পর রবিবারও কর্মবিরতিতে সামিল হন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, চাই নিরাপত্তা, চাই বিচারবিভাগীয় তদন্ত। আন্দোলনকারী চিকিৎসদের দাবি, একজন নয়, চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি। রবিবার আউটডোর বন্ধ, চিকিৎসকের সংখ্যা কম - সব মিলিয়ে সমস্যায় পড়েছেন রোগীরা। যদিও জরুরি বিভাগ চালু রয়েছে। আন্দোলন চলাকালীন আন্দোলনকারীরা গিয়েই চিকিৎসা করছেন। কলকাতা শুধু নয়, একই ছবি রাজ্যের অন্যান সরকারি হাসপাতালেও। জেলায় জেলায় চলছে প্রতিবাদ। ওয়ার্ড এবং এমার্জেন্সিতে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ায় ভোগান্তি বাড়ছে রোগীদের। আরজি কর কাণ্ডে সোমবার দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন বা FORDA.

আগামীকাল থেকে মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, আরএমএল হাসপাতাল, লেডি হার্ডিংমেডিক্যাল কলেজ, ভিএমএমসি এবং সফদরজং হাসপাতাল, দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল এবং জিটিবি হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (RDA) পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে। FORDA সভাপতি ডা. আভিরাল মাথুর জানিয়েছেন, "চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কঠিন কাজের আবহেও চিকিৎসকরা যেন ভয় ভীতিহীন পরিবেশ পায় তা সুনিশ্চিত করা প্রয়োজন। আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিচ্ছি। আমাদের দাবি, চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। অন্যান্য চিকিৎসক সংগঠনের সঙ্গে সোমবার সকাল থেকে আমরাও এই আন্দোলনে সামিল হচ্ছি।''                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: R G Kar Hospital: সব বিভাগে থাকবে ২৪ ঘণ্টা নিরাপত্তা, আরজি কর কাণ্ডের পর পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget