এক্সপ্লোর

R G Kar Protest : আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক SUCI-র, বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেট্রো

Kolkata Metro Railway : সকাল থেকে যান চলাচল স্বাভাবিক না-থাকার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো, যাতে কাজে যেতে কোনও অসুবিধে না হয় সাধারণ মানুষের।

কলকাতা : মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। ভাঙচুর চলে জরুরি বিভাগ থেকে মেডিসিন সেন্টারে। তছনছ করে দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চ। নেপথ্যে রাজনীতি দেখছে আন্দোলনকারীদের একাংশ। এই পরিস্থিতিতে শুক্রবার ১২ ঘণ্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে SUC। অন্যদিকে বামেরা পালন করছে ধিক্কার দিবস। দুপুর ২টোয় বিজেপির রাস্তা রোকো। সব মিলিয়ে কলকাতার পরিবেশ আজ দিনভরই উত্তপ্ত। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক না-থাকার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো, যাতে কাজে যেতে কোনও অসুবিধে না হয় সাধারণ মানুষের।

কলকাতা মেট্রোর তরফে  বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে,  ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে একটি সংগঠন, আর তাই সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সতর্ক থাকছে।  ১৬ তারিখ, শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত, অর্থাৎ বনধের সময়টায় প্রতি লাইনে স্বাভাবিক সময় অনুসারে যাতে  মেট্রো চলে, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।  এদিন ভোর থেকে অন্যদিনের মতোই পরিষেবা পাওয়া যাবে। ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে স্বাভাবিক সময় অনুসারে মেট্রো চলবে। অর্থাৎ মেট্রোর প্রতিটি রুটেই পরিষেবা পাওয়া যাবে। 

 

মেট্রো পরিষেবাগুলি স্বাভাবিক রাখার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করছে  কর্তৃপক্ষ। যাত্রীদের কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না।  শুক্রবার   সময়সূচী অনুযায়ী  মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক ভাবে মেলে, তার জন্য মেট্রো স্টেশনে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়েছে। যে কোনও জরুরি পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের সাহায্য করতে মেট্রো স্টেশনগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হবে। উচ্চ-স্তরের মেট্রো আধিকারিকরা যে কোনও কোনও পরিস্থিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।  মেট্রো রেল ভবন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন অধিকর্তারা।  

আরও পড়ুন: Tollywood on RG Kar issue: আরজি কর কাণ্ডের জের! বাতিল 'বাবলি'-র বিশেষ শো, চূড়ান্ত প্রভাব টলিউডের অন্যান্য ছবিতেও

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

                                                   

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget