এক্সপ্লোর

R G Kar News: 'মুখ বন্ধ করে রাখুন, যেটা হচ্ছে হতে দিন', সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান প্রাক্তন অ্যাকাউন্টস অফিসারের

R G Kar News: এদিন আর জি কর দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের সময় একাধিক চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন তিনি।

প্রকাশ সিনহা, কলকাতা : আর জি কর কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর সাক্ষ্য প্রাক্তন অ্যাকাউন্টস অফিসারের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান দিলেন প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার সমর দত্ত। এদিন আর জি কর দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের সময় একাধিক চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন তিনি। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আর জি কর দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়া চলছে।

বিস্তারিত...

আর জি করে দুর্নীতি মামলার বিচার-প্রক্রিয়া চলেছে। এদিন সিবিআইয়ের তরফে আর জি করের প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার সমর দত্তকে কোর্টে নিয়ে আসা হয়। তিনি সাক্ষ্যগ্রহণ পর্বে বিচারককে জানান, তিনি অ্যাকাউন্টস অফিসার ছিলেন। পাশাপাশি তিনি, পারচেজিং কমিটির সদস্য ছিলেন। ২০২১ সালে সন্দীপ ঘোষ অধ্যক্ষ হিসাবে আর জি করে যোগ দেন। তার আগে পর্যন্ত নিয়ম মেনেই সমস্ত টেন্ডার বরাত করা হত। সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা হত। অর্থাৎ, পারচেজিং কমিটির সঙ্গে বৈঠক করা হত। সেখানে সিদ্ধান্ত নেওয়া হত। বুকস অফ রেকর্ডস মেইন্টেন করা হত। কিন্তু, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জয়েন করার পর এই সমস্ত নিয়ম অনুসরণ করা হয়নি। সন্দীপ ঘোষই ঠিক করতেন কীভাবে কাকে টেন্ডার দেওয়া হবে। আরও চাঞ্চল্যকর দাবি তিনি করছেন। তিনি লিখিতভাবে একাধিক টেন্ডার প্রক্রিয়ায় আপত্তি জানিয়েছিলেন। যে সংস্থাকে বরাত দেওয়া হচ্ছে তার লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে। একাধিকবার তিনি জানিয়েছেন। তা সত্ত্বেও সেই সংস্থাকেই টেন্ডার দেওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন, এই বিষয় নিয়ে তিনি লিখিতভাবে সন্দীপ ঘোষের কাছে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা বেআইনি। তখন সন্দীপ ঘোষ তাঁকে বলেছিলেন, পুরো ব্যাপারটায় মুখ বন্ধ করে রাখুন। যেটা হচ্ছে হতে দিন।    

সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন নানাবিধ আর্থিক দুর্নীতির পাশাপাশি আর জি কর মেডিক্যালের মর্গেও বেনিয়মের অভিযোগ ওঠে। ২০২৩ সালের ৫ জানুয়ারি আর জি কর হাসপাতালে ENT বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। সেই ওয়ার্কশপে, সন্দীপ ঘোষের নির্দেশে পুলিশের আনা পাঁচটি ফ্রেশ বডি নিয়ম বহির্ভূতভাবে মর্গ থেকে অ্য়ানাটমি বিভাগে পাঠানো হয় বলে অভিযোগ। যে দেহগুলি ওয়ার্কশপে ব্য়বহার করা হয়েছিল, তাঁদের পরিবারকে সেসম্পর্কে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ ওঠে। এবিপি আনন্দে ওই খবর সম্প্রচারের পর তোলপাড় শুরু হয়। আর জি কর দুর্নীতি মামলার তদন্তেও বিষয়টি অন্তর্ভুক্ত হয়।    

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget