এক্সপ্লোর

Rajarhat Dead body Recovered: রাজারহাটে উদ্ধার মাছ ব্যবসায়ীর রক্তাক্ত দেহ, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ তদন্তে পুলিশ

জানা গিয়েছে, এ দিন ভোরে মাঝরাস্তা থেকে উদ্ধার হয় ব্যক্তির দেহ। স্থানীয় বাসিন্দারা এদিন ভোরে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় মাছ ব্যবসায়ীকে পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হয় পুলিশে।

কলকাতা; সম্প্রতি উদ্ধার হয়েছে রিকশ চালকের দেহ। এবার রাজারহাটে (Rajarhat) উদ্ধার মাছ ব্যবসায়ীর (Fish Businessman) মৃতদেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজারহাট লাঙ্গোল পোতায় (Langalpota)। জানা গিয়েছে, এ দিন ভোরে মাঝরাস্তা থেকে উদ্ধার হয় ব্যক্তির দেহ। স্থানীয় বাসিন্দারা এদিন ভোরে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় মাছ ব্যবসায়ীকে পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হয় পুলিশে। পাশেই পড়ে ছিল ওই ব্যক্তির বাইক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। 

পুলিশ সূত্রে খবর, আজ ভোর বেলায় স্থানীয়রা রাজারহাট থানায়  (Rajarhat Police station) খবর দেয় যে রাজারহাট চৌমাথা থেকে খরিবাড়ি যাওয়ার রাস্তার লাঙ্গোলপোতায় এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

জানা গিয়েছে, মৃত ব্যক্তি মাছিভাঙ্গার বাসিন্দা নাম চিরঞ্জিত তরফদার। পুলিশের অনুমান আজ ভোর বেলায় মাছ কিনতে বাইকে করে যাচ্ছিলেন। সেই সময়ে কোনও গাড়ি ধাক্কা মেরে চলে গিয়েছে। যার ফলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আজ মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট মিললেই মৃত্যুর কারণ জানা যাবে।

সম্প্রতি যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ (Deadbody) উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের (East Midnapur) পটাশপুরে (Pataspur)। পেশায় রিকশ চালক ওই যুবককে কে বা কারা, কেন খুন করল খতিয়ে দেখছে পুলিশ। সাতসকালে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের (East Midnapur)পটাশপুর ১ নম্বর ব্লকের বিশ্বনাথপুর গ্রামে।

বিশ্বনাথপুর গার্লস হাইস্কুলের (Biswanathpur Girls High School) কাছে স্থানীয় এক যুবকের (Youth Deadbody) মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বাপি নায়েক। বয়স ৩০। পেশায় ছিলেন রিকশ চালক। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভোররাতে তাঁরা গুলির শব্দ শুনেছিলেন। সকালে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে বাপির মৃতদেহ। 

পটাশপুর (Pataspur) বিশ্বনাথপুরের বাসিন্দা তপন মাইতি জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে রাজনীতির যোগ নেই। পশ্চিম মেদিনীপুর (West Midnapur) থেকে আসা দুষ্কৃতী দলের সামনে হতো পড়ে গিয়েছিল। মেরে দেওয়া হয়েছে।

ঘটনা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি মৃতের পরিবার। পটাশপুর থানার পুলিশ জানিয়েছে, মৃত যুবকের অপরাধের কোনও রেকর্ড নেই। কে বা কারা তাঁকে কেন খুন করল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। 

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget