এক্সপ্লোর

Rampurhat Fire: ৪০ দিনের লড়াই শেষ, প্রয়াত বগটুইয়ে অগ্নিদগ্ধ আতাহারা বিবি, মৃত বেড়ে ১০

Bogtui Arson Case: শেষ হল ৪০ দিনের লড়াই। রামপুরহাটকাণ্ডে মৃত্যু হল আরও এক অগ্নিদগ্ধ মহিলার।

নান্টু পাল, বীরভূম: রামপুরহাট (Rampurhat Fire) মহকুমা হাসপাতালে মৃত্যু হল অগ্নিদগ্ধ আতাহারা বিবির। বগটুইকাণ্ডের (Bogtui Arson Case)অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন ওই মহিলা। এর ফলে বগটুই হত্যাকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ১০। সিবিআইয়ের উপস্থিতিতে হয় ময়নাতদন্ত।

বগটুইকাণ্ডে মৃত বেড়ে ১০

শেষ হল ৪০ দিনের লড়াই। রামপুরহাটকাণ্ডে মৃত্যু হল আরও এক অগ্নিদগ্ধ মহিলার। প্রায় ছয় সপ্তাহ লড়াই শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অগ্নিকাণ্ডে জখম ও হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী আতাহারা বিবি। ফলে আবারও  স্বজন হারানোর যন্ত্রণা বগটুইয়ের পূর্বপাড়ায়।

গত ২১ মার্চ বীরভূমের (Birbhum News) রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (Bhadu Sheikh Murder)। তারপরই শুরু হয় গ্রামে তাণ্ডব। একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন্ত দগ্ধ হয়ে শিশু-মহিলা-সহ ৮ জনের মৃত্যু হয়। জখম হন সহ আতাহারা বিবি-সহ বেশ কয়েকজন। 

অগ্নিকাণ্ডের পরের দিন ২২ মার্চ, রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি হন আতাহারা। হাসপাতাল সূত্রে খবর, বছর পঞ্চাশের মহিলার শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। রবিবার ভোররাতে থেমে যায় তাঁর লড়াই। 

আরও পড়ুন: Rabindranath Ghosh: কোচবিহারে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! ফের রবীন্দ্রনাথ-পার্থপ্রতিম সংঘাত| Bangla News

আতাহারার আগে ২৮ মার্চ মৃত্যু হয় আর এক অগ্নিদগ্ধ মহিলার। ফলে বগটুই হত্যাকাণ্ডে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১০। আতাহারার মেয়ে নুরুন্নেসা বিবি বলেন, "মাকে পুড়িয়ে দিয়েছিল, ৯ জন মারা গেছে। মা অসুস্থ অবস্থায় ভর্তি ছিল। ওরা যেন ছাড়া না পায়। লালনকে যেন দ্রুত ধরে, তাহলে শান্তি হবে।"

বগটুই হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। আগে অন্যতম প্রত্যক্ষদর্শী আতাহারা বিবির বয়ান রেকর্ড করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান সিবিআই-এর ৩ আধিকারিক। সিবিআই আধিকারিকদের উপস্থিতিতে হয় ময়নাতদন্ত। 

চক্রীদের কয়েক জন এখনও গ্রামে রয়েছেন বলে অভিযোগ

তবে মৃতদের পরিবারের দাবি, অগ্নিকাণ্ডের যাঁরা চক্রী তাদের কয়েকজন এখনও রয়েছেন গ্রামে। তাঁদের গ্রেফতারির আর্জি জানিয়েছে অগ্নিকাণ্ডে মৃতদের স্বজনেরা। মৃতের আত্মীয় শেখলাল শেখ বলেন, "মিলনের ছেলে রানা প্রত্যেক ঘরে আগুন দিয়েছিল। টোটোতে করে তেল আনে মিলন। ওকে যেন তোলা হয়। অন্য আসামিরা ঘুরে বেড়াচ্ছে। এদের যেন তোলে। নাম সিবিআইকে দেওয়া হয়েছে। এরা গ্রামে ঢুকছে। রানার ফাঁসি চাই।" বগটুই হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। তার মধ্যেই মৃত্যু হল আরও এক প্রত্যক্ষদর্শীর। 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget