এক্সপ্লোর

Rampurhat Violence Live Updates 01 April, 2022: রাতে ফের বগটুই গ্রামে সিবিআই

Rampurhat Violence: রামপুরহাটকাণ্ড তদন্ত করে দেখছে সিবিআই। সেই পরিস্থিতিতে পুলিশের নিজের মধ্যেই দায় ঠেলাঠেলি শুরু। এরই মধ্যে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে নবান্ন অভিযানের পরিকল্পনা করছে বিজেপি।

Key Events
Rampurhat Violence Live Updates 01 April, 2022: CBI searches for Bhadu Murder Accused to connect the dots with the arson incident Rampurhat Violence Live Updates 01 April, 2022: রাতে ফের বগটুই গ্রামে সিবিআই
রামপুরহাট নিয়ে টানাপোড়েন অব্যাহত

Background

বীরভূম: তদন্তে রাজ্যের ভূমিকায় ইতি পড়েছে আগেই। আদালতের নির্দেশে বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটণ্ডের (Rampurhat Violence) তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই/CBI)। তার মধ্যেই রামপুরহাটকাণ্ডে রাজ্যের উপর চাপ সৃষ্টি করেই চলেছে বিজেপি (BJP)।  রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে এ বার নবান্ন (Nabanna) অভিযান কর্মসূচি নিল তারা। আগামী ২২ বা ২৬ এপ্রিল নবান্ন অভিযান হতে পারে বলে দলীয় সূত্রের খবর। যদিও গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে না শাসকদল তৃণমূল (TMC)। 

এ দিকে, রামপুরহাট হত্যাকাণ্ডের রহস্য লুকিয়ে রয়েছে তিন জায়গার সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজগুলোই এখন মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। তিন জায়গায় একই ব্যক্তিদের দেখা গেলে, বিষয়টা অনেকখানি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন তাঁরা। রামপুরহাটকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে সিসিটিভি ফুটেজ। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবিপি আনন্দর হাতে এসেছে। আহত ভাদু শেখকে হাসপাতালে আনার পর কী কী ঘটেছিল? তা দেখা গেছে সেই ফুটেজে। এই সিসিটিভি ফুটেজে হাসপাতালে দেখা গেছে রামপুরহাটের তৃণমূল বিধায়কের ভাইপোকেও।

আবার রামপুরহাটের ঘটনায় দায় ঠেলাঠেলি শুরু হল পুলিশের মধ্যেই।  সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO এই ঘটনায় জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দিকে কার্যত আঙুল তুলেছিলেন। এবার উচ্চপদস্থ আধিকারিকদের তরফে পাল্টা দাবি করা হল, SDPO তাঁদের সঠিক তথ্যই জানাননি।

রামপুরহাট হত্যাকাণ্ডে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে তৎকালীন SDPO সায়ন আহমেদকে। সাসপেন্ড হয়েছেন রামপুরহাট থানার তৎকালীন আইসি ত্রিদীপ প্রামাণিক। সমালোচনার মুখে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীও। প্রশ্ন উঠছে, তৃণমূল নেতা ভাদু শেখ খুনের পর কীভাবে একের পর এক বাড়ি জ্বালানো হল? পুলিশ কি নিষ্ক্রিয় ছিল? থাকলে দায় কার?

এই সব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে এরইমধ্যে রামপুরহাট কাণ্ড নিয়ে বীরভূম জেলা পুলিশের মধ্যেও দায় ঠেলাঠেলি শুরু হয়েছে বলে সূত্রের খবর। সোমবার সিবিআই-এর কাছে বয়ান রেকর্ডের সময়, তৎকালীন SDPO সায়ন আহমেদ যে সব দাবি করেছিলেন, এবার জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তা নিয়ে পাল্টা মুখ খুললেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের অগ্নিকাণ্ডের সময়, বীরভূমের উচ্চপদস্থ পুলিশকর্তারা গেস্ট হাউসে বৈঠক করছিলেন। খবর পেয়েও তাঁরা কেউ বগটুই গ্রামে যাননি। কিন্তু  জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের তরফে পাল্টা দাবি করা হয়েছে যে, তৎকালীন SDPO এই ঘটনা সম্পর্কে তাঁদের সঠিক রিপোর্ট দেননি। বরং ওই রাস্তা দিয়ে তল্লাশি অভিযান সেরে এসেও, তিনি বলেছিলেন, ছোটখাটো আগুন লেগে কয়েকজন আহত হয়েছেন।  তাঁদের হাসপাতালে পৌঁছে দেওয়া হয়ছে। 

সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO সায়ন আহমেদ দাবি করেছিলেন, তিনি বগটুই গ্রামে গেলেও, এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তাঁকে বাইরে ডেকে পাঠান। তারপর তাঁকে ও অন্যান্য আধিকারিকদের নিয়ে তিনি গেস্টহাউসে যান। সেখানে গভীর রাত অবধি তাঁদের বৈঠক চলে। কিন্তু, জেলার উচ্চপদস্থ পুলিশ আধকারিকদের পাল্টা দাবি, SDPO’কে গ্রামের বাইরে ডাকা হয়নি। তিনি নিজেই গ্রাম থেকে বেরিয়ে আসেন।  তারপর গভীর রাত অবধি কোনও বৈঠক হয়নি। সবাইকে দায়িত্ব বোঝাতে মাত্র কুড়ি-পঁচিশ মিনিটের একটা বৈঠক করা হয়। 

তদন্তে নেমে রামপুরহাট থানার তৎকালীন আইসি ও এসডিপিও’র সঙ্গে কথা বলেছে সিবিআই। আগামী দিনে কি জেলার আরও কোনও উচ্চপদস্থ পুলিশ আধিকারিককেও ডেকে পাঠানো হতে পারে।

23:34 PM (IST)  •  01 Apr 2022

Rampurhat Violence Live Updates: দমকলকর্মীরাও সিবিআইয়ের রাডারে

৪ জন দমকলকর্মীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, খবর সূত্রের।

23:23 PM (IST)  •  01 Apr 2022

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে আরও এক পুলিশ অফিসারকে তলব করল সিবিআই

রামপুরহাট থানার বর্তমান আইসি-কেও তলব সিবিআইয়ের।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget