এক্সপ্লোর

Black Panther: বাংলার জঙ্গলে হঠাৎ দেখা মিলল 'বাগিরা'র, জ্বলজ্বলে দুই চোখে কালো বাঘের ভিডিয়ো ভাইরাল

Rare Black Panther Video: এ যেন গল্পের 'জাঙ্গল বুক'-এর পাতা উঠে এসেছে বাস্তবের মাটিতে, থুড়ি জঙ্গলে। হুবহু সেই জ্বলজ্বলে দুটি চোখ, সেই লম্বা লেজ, কালো কুচকুচে চেহারা। সাক্ষাৎ 'বাগিরা' !

কার্শিয়াং: এ যেন গল্পের 'জাঙ্গল বুক'-এর পাতা উঠে এসেছে বাস্তবের মাটিতে, থুড়ি জঙ্গলে। হুবহু সেই জ্বলজ্বলে দুটি চোখ, সেই লম্বা লেজ, কালো কুচকুচে চেহারা। সাক্ষাৎ 'বাগিরা' ! রুডইয়ার্ড কিপলিংয়ের লেখায় যে 'বাগিরা'র কথা পড়েছে আপামর মানুষ (Black Panther) সেই কালো বাঘই এবার নজর কাড়ল কার্শিয়াঙের জঙ্গলে। আর এই বাঘের ভিডিয়ো (Viral Video) পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল। কেমন দেখতে এই বাঘকে ? কার ক্যামেরায় ধরা পড়ল ?

ভারতের বুকে জঙ্গল সাফারির সুযোগ অপ্রতুল নয়। এই ধরনের সাফারিতে মানুষ চাইলেই বাঘ, সিংহ কিংবা চিতাবাঘের দেখা পায়। তবে কালো বাঘ বা কালো প্যান্থার দেখতে পাওয়া একটি বিরল ঘটনা। এই কালো বাঘের সৌন্দর্য যে শুধু তার মসৃণ রহস্যময় চেহারাতেই লুকিয়ে তা নয়, বরং এই প্রজাতির প্রাণীর অসামান্য শক্তিতেও রয়েছে এর সৌন্দর্য। দারুণ দক্ষ শিকারি এবং একইসঙ্গে দক্ষ সাঁতারু এই কালো বাঘ। এক লাফে ২০ ফুট পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এই ব্ল্যাক প্যান্থার। এমনকী গাছে উঠতেও এই কালো বাঘের জুড়ি মেলা ভার। সাধারণত এই প্রাণীটি নির্জন স্থানে থাকতে পছন্দ করে এবং চুপিচুপি ঘুরে বেড়ায়। তবে এবার কার্শিয়াঙের জঙ্গলে হাঁটতে হাঁটতে এই বিরল কালো বাঘের দেখা মিলল। ক্যামেরাবন্দি করলেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়াং। এক্স হ্যান্ডলে নিজের প্রোফাইলে এই ভিডিয়ো শেয়ার করে তিনি ক্যাপশনে  লেখেন, 'কার্শিয়াঙের বাগিরা'। আর এই ভিডিয়োই এখন সমাজমাধ্যমে তুমুল ভাইরাল।

সমাজমাধ্যমে যদিও কোনো কোনো নেটিজেন তাঁকে এই কালো বাঘের আসল ঠিকানা না জানাতে পরামর্শ দিয়েছেন, তাদের মনে হয়েছে যে এই ঠিকানা জেলে কোনো চোরাশিকারির কবলে পড়তে পারে বাঘটি। অনেকে আবার এই ঝলক দেখানোর জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

কালো বাঘ বা প্যান্থার আসলে কী

আরেকটি এক্স পোস্টে এই কালো বাঘের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়াং। তিনি লেখেন, 'এই কালো বাঘ বা প্যান্থার আসলে লেপার্ডের বা চিতার মেলানিস্টিক ভ্যারিয়ান্ট। মেলানিজম নামের একটি জিনগত বৈশিষ্ট্যের কারণে এদের গায়ের রঙ কালো হয়। এর কারণে প্রবলভাবে ডার্ক পিগমেন্টেশন হয়ে থাকে। এই কালো প্যান্থার মূলত কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গোয়া এবং উত্তর-পূর্ব ভারতের কিছু কিছু গভীর জঙ্গলে পাওয়া যায়। এদের খুব একটা দেখা যায় না, নির্জনে থাকতেই পছন্দ করে এই প্রাণীগুলি। শীর্ষস্থানীয় শিকারি হিসেবে এরা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন: Influencer Death: পিঠ জুড়ে 'ট্যাটু' করাতে গিয়েই হার্ট অ্যাটাক ! ৪৫-এই প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার

সেরা শিরোনাম

West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
SFI-ABVP Clash: ফের উত্তপ্ত বইপাড়া, SFI-এর দিক থেকে ছোড়া হল ইট, ABVP ছুড়ল চকলেট বোম ও ডিম
ফের উত্তপ্ত বইপাড়া, SFI-এর দিক থেকে ছোড়া হল ইট, ABVP ছুড়ল চকলেট বোম ও ডিম

ভিডিও

BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget