এক্সপ্লোর

Paschim Medinipur:বিরল প্রজাতির হায়নার মৃত্যু পশ্চিম মেদিনীপুরে, জেনারেল ডায়েরি বন দফতরের

Rare Species Of Hyena Death:বিরল প্রজাতির হায়নার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সিজুয়ার মুড়াকাটায়। ইতিমধ্যেই জেনারেল ডায়েরি করেছে বন দফতর।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বিরল প্রজাতির (Rare Species Of Hyena) হায়নার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার সিজুয়ার মুড়াকাটায়। ইতিমধ্যেই জেনারেল ডায়েরি করেছে বন দফতর (Forest Department)। ঘটনাটি নিয়ে এফআইআর-ও করা হবে, জানিয়েছেন ডিএফও।

কী ঘটেছিল?
পশ্চিম মেদিনীপুর জেলার সিজুয়ার মুড়াকাটার জঙ্গলে গত কাল অর্থাৎ শনিবার এক পূর্ণবয়স্ক হায়নার দেহ উদ্ধার হয়। যার সঙ্গে ছড়িয়ে পড়ে একটি ভাইরাল ভিডিও। দেখা যাচ্ছে, এলাকাবাসী হায়নাটিকে ঘিরে ধরে মারধর করতে উদ্যত হয়েছে। হায়নাটি এমনিতেই জখম অবস্থায় ছিল। উল্লেখ্য, ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্টে এটি বিরল প্রজাতির প্রাণী হিসেবেই চিহ্নিত করা হয়েছে। হায়নাকে মারলে শাস্তির নিদান রয়েছে এই আইনি। শনিবার দুপুর ১টা নাগাদ এই হায়নার মৃত্যু হয়েছে। বন দফতর থেকে গুড়গুড়ি পাল থানায় রাত সাড়ে ১০টার সময় একটি জিডি করা হয়। তবে সেখানে একটি পূর্ণবয়স্ক পুরুষ হায়নার মৃত্যুর কথা উল্লেখ করা থাকলেও কী ভাবে মৃত্যু তা উল্লেখ করা হয়নি। জিডি এন্ট্রি হয়েছে বলে পুলিশ সুত্রে খবর। তবে মেদিনীপুর বন বিভাগের ডিএফও মনীশ কুমার যাদব বলেছেন, 'এফআইআর হবে। হায়নাটির ময়নাতদন্তও হচ্ছে। ভিডিও টিও খতিয়ে দেখা হচ্ছে।"

উদ্ধার বাঘরোলের উদ্ধার..
গত বছর জানুয়ারি মাসে, চুঁচুড়ার গরীব আমলবাগে বাঘরোলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।এদিন সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে একটি বাঘরোল শাবকের মৃতদেহ। কয়েকদিন আগে হাওড়ার বাগনানে তিনটি বাঘরোলের মৃতদেহ উদ্ধার হয়েছিল।বিরল এই মেছো বিড়ালকে বিষ দিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।তবে চুঁচুড়ার বাঘরোল শাবকের মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারেননি বাসিন্দারা।তাঁদের অনুমান, পাশেই বন্ধ ডানলপ কারখানার জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বাঘরোলটি।রাতে পাড়ার কুকুর ডাকতে শোনেন বাসিন্দারা।আজ সকালে বাঘরোলটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায়।নিরীহ এই বন্য প্রাণী এই এলাকায় আগে দেখা যায়নি বলেও জানান বাসিন্দারা।হাওড়ার বাগনানের কালিকাপুরে ৩টি বাঘরোলকে বিষ (খাইয়ে খুনের গুরুতর অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তিনটি বাঘরোলকে। যে ঘটনায় বাগনানের স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমী সকলেই প্রচণ্ড ক্ষুব্ধ। জানা গিয়েছে, প্রভাস ও প্রভাত পাত্র নামে দুই যুবকের নামে এফআইআর দায়ের হয়েছে। তিনটি বাঘরোলের মৃত্যুর পর থেকেই ফেরার তারা। বন দফতরের পক্ষ থেকে অভিযুক্ত ফেরারদের খুঁজে দিলে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:সকন্যা তিহাড়ে অনুব্রত, খাঁ খাঁ করছে বাড়ি-কার্যালয়, বীরভূমে বৈতরণী পার হবে তৃণমূলের!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget