এক্সপ্লোর

Ratanti Kali Puja: কাল রটন্তী কালীপুজো, দক্ষিণেশ্বরে গঙ্গাপাড়ে গঙ্গা আরতির আয়োজন

Ratanti Kali Puja 2023:শুক্রবার, রটন্তী কালীপুজোর দিন, দক্ষিণেশ্বরের গঙ্গাপাড়ে মহা সমারোহে গঙ্গা আরতির আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। গোধূলিবেলায় এই আরতির নাম  দেওয়া হয়েছে মাতৃবন্দনা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কাল রটন্তী কালীপুজো (Ratanti Kali Puja)। এদিন গোধূলি বেলায় দক্ষিণেশ্বরে (Dakshineswar Kali Temple) গঙ্গাপাড়ে গঙ্গা আরতির (Ganga Arati) আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্ত্রোচ্চারণের সঙ্গে হবে মাতৃ বন্দনা। পাশাপাশি সন্ধেবেলায়, মন্দির প্রাঙ্গণেই ভক্তিগীতি ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।                                            

দক্ষিণেশ্বর মন্দিরে গঙ্গা আরতির প্রচলন আগেই ছিল। সম্প্রতি, বেলুড় ও দক্ষিণেশ্বরে বড় করে গঙ্গা আরতি শুরু করারইচ্ছেপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।                                           

শুক্রবার, রটন্তী কালীপুজোর দিন, দক্ষিণেশ্বরের গঙ্গাপাড়ে মহা সমারোহে গঙ্গা আরতির আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। গোধূলিবেলায় এই আরতির নাম  দেওয়া হয়েছে মাতৃবন্দনা। পুরুষ ও মহিলা মিলিয়ে ১৩ থেকে ১৪ জনের একটি দল নির্দিষ্ট পোশাকে, মন্ত্রোচ্চারণ করবে। উন্মেষা নামে এই দলের মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গেই হবে আরতি- মাতৃবন্দনা। 


দক্ষিণেশ্বর মন্দিরের অছি-সদস্যর সভাপতি কুশল চৌধুরী বলেন, "মন্দিরে গঙ্গারতি দীর্ঘদিন ধরে হয়ে থাকে। গোধূলি লগ্নে হয়। আমরা এই আরতি টাকেই বর্ধিত আকারে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে করার ব্যবস্থা করছে।। আগামীকাল রটন্তী কালীপুজো। ১৬০ বছরের সুদীর্ঘ যাত্রা পথে তিনটে কালীপূজো হয়। দীপান্বিতা ফলহারিনি আর রটন্তী কালীপূজা হয়। আমরা মাতৃ বন্দনা করব।করোনা পরিস্থিতির আগে এই ধরনের অনুষ্ঠান হয়েছিল আবার কাল থেকে চালু হচ্ছে। তেজেন্দ্র নারায়ণ মজুমদার, সুনিল ওয়াকারজি থাকছেন। গঙ্গার বান চলে যাওয়ার পরপর পুজো শুরু করব।"                                                      

আরও পড়ুন, মাঘের দ্বারকেশ্বর চর যেন 'মুড়িময়', চানাচুর-জিলিপি-চপে জমজমাট মুড়িমেলা

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার গোধূলিবেলায় গঙ্গা আরতির পর, সন্ধে সাড়ে ৭টা থেকে, মন্দির প্রাঙ্গণেই ভক্তিগীতি ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে রটন্তী কালীপুজো। তবে, ভক্তদের জন্য রাত ১১টায় বন্ধ হয়ে যাবে মূল মন্দিরের প্রবেশদ্বার।                                     

সেরা শিরোনাম

West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
Shantipur Bamakali: সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি
সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget