এক্সপ্লোর

Jyotipriyo Mallick: TMC-র জন্মলগ্নের আগে থেকেই মমতার ছায়াসঙ্গী, কীভাবে নেত্রীর প্রিয় হয়ে ওঠেন জ্যোতিপ্রিয় ?

Political Background of Jyotipriyo Mallick: ছাত্র জীবন থেকেই ধাপে ধাপে রাজ্য রাজনীতিতে উত্থান হয় জ্য়োতিপ্রিয় মল্লিকের। কংগ্রেসে থাকাকালীন আটের দশক থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছত্রছায়ায় আসেন তিনি

কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : তৃণমূলের জন্মলগ্নের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ছায়াসঙ্গী। উত্তর ২৪ পরগনার রাজনীতি যার হাতের তালুতে, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) ওপর বারবার সাংগঠনিক দায়িত্ব দিয়েছে দল। তৃণমূলের ভরাডুবির সময়েও বিধানসভা ভোটে জিতে নেত্রীকে কেন্দ্র উপহার দিয়েছেন তাঁর প্রিয় বালু। রেশন দুর্নীতিকাণ্ডে এবার কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার একটানা ১০ বছর খাদ্য দফতরের দায়িত্বে থাকা মন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুরনো দিনের সঙ্গী, তৃণমূলের জন্মলগ্নের সৈনিক, রাজ্য সরকারের তিন তিনবারের মন্ত্রী, রেশন দুর্নীতিতে অভিযুক্ত সেই জ্যোতিপ্রিয় মল্লিক এবার কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে। 

ছাত্র জীবন থেকেই ধাপে ধাপে রাজ্য রাজনীতিতে উত্থান হয় জ্য়োতিপ্রিয় মল্লিকের। কংগ্রেসে থাকাকালীন আটের দশক থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছত্রছায়ায় আসেন তিনি। ১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে তাঁর হয়ে প্রচারে অংশ নেন জ্যোতিপ্রিয় মল্লিক। তখন থেকেই হয়ে ওঠেন নেত্রীর প্রিয় 'বালু'। তার পুরস্কারও পান হাতেনাতে। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর, 'বালু'কে রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

দলের একের পর এক দায়িত্ব এসে পড়ে তাঁর ওপর। উত্তর ২৪ পরগনার সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে। তাঁকে দেওয়া হয় এই জেলার পর্যবেক্ষকের দায়িত্ব। এরপর উত্তর ২৪ পরগনার জেলা সভাপতির দায়িত্বও পান জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি সভাপতি থাকাকালীনই ২০১৬ সালে এই জেলার ৩৩ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩০ টি আসন দখল করে তৃণমূল। উত্তর ২৪ পরগনার রাজনীতির চালচিত্র ছিল তাঁর নখদর্পণে। যদিও তৃণমূলে 'এক ব্যক্তি এক পদ' নীতি কার্যকর হওয়ার পর ২০২১ সালে জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরানো হয়।

২০০১ সালে গাইঘাটা থেকে প্রথমবার বিধানসভা ভোটে প্রার্থী হন জ্যোতিপ্রিয় মল্লিক। ২০০৬ সালে গাইঘাটা থেকেই ফের নির্বাচনে জয়লাভ করেন তিনি। এরপর, ২০১১ সালে হাবড়া থেকে বিধানসভা ভোটে জেতেন তিনি। তাঁকে দেওয়া হয় খাদ্যমন্ত্রীর দায়িত্ব। এরপর টানা ১০ বছর খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। আর তাঁর দফতরেই এবার সামনে এসেছে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ। এরপর ২০২১ সালেও ফের একবার হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জেতেন জ্যোতিপ্রিয়। কিন্তু সেবার আর খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেননি মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁকে দেওয়া হয় বনমন্ত্রীর দায়িত্ব। বনমন্ত্রী থাকাকালীনই তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget