এক্সপ্লোর

Jyotipriya Mallick: 'দিঘায় জ্যোতিপ্রিয়-র ৩ টি বেনামি হোটেল..', ছবি দেখিয়ে দাবি শুভেন্দুর

Suvendu On Jyotipriya: রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই উত্তাল রাজ্য রাজনীতি। এহেন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্য আনলেন শুভেন্দু।

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam) গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এদিকে ঘটনার আকস্মিকতায় আদালতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। তারপর সোজা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে কী কারণে সেদিন অজ্ঞান হয়ে পড়েছিলেন, তা নিয়েও প্রশ্ন ওঠে। যদিও এর জন্য থেমে নেই তদন্ত। আর এহেন পরিস্থিতি উত্তাল রাজ্য রাজনীতি। তারই মাঝে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্য আনলেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। দিঘায় জ্যোতিপ্রিয় মল্লিকের ৩টি বেনামি হোটেল, ছবি দেখিয়ে দাবি শুভেন্দু অধিকারীর। দুর্নীতি প্রসঙ্গে পাল্টা শুভেন্দুকে নিশানা কুণাল ঘোষের।

'সব একই মডেল..পরে ৫০ টাকা স্ট্যাম্পে জ্যোতিপ্রিয় মল্লিক'

এদিন শুভেন্দু বলেন, 'সব একই মডেল। পার্থ, অর্পিতা, অনুব্রত, সায়গল, বাকিবুর, বালু-মডেল সব সেম। জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে হোটেল।' এরপরেই নিজের মোবাইলের প্রতিটি হোটেলের ছবি দেখান বিরোধী দলনেতা। শুভেন্দু সংযোজন, 'এই হোটেরগুলি যাদের নামে আছে, তাঁদের নামগুলি আমি বলে দিচ্ছি।এরা আসলে লিজ হোল্ডার। পরে ৫০ টাকা স্ট্যাম্পে জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর আগের পিএ অভিজিৎ, তাঁর মিসেস, তাঁদের নামে করে নিয়েছেন। এই হোটেলগুলির প্লট ওনার অজয় দে, দেবাশিষ দাস, সম্রাট। হোটেলগুলির নামও উল্লেখ করেন তিনি। যথাক্রমে মেঘবালিকা, বিচ ভিউ, বি ভিউ রিসর্ট।'

 'শিক্ষা-খাদ্য জেলে, স্বাস্থ্য কবে জেলে যাবে ?', খোঁচা শুভেন্দুর, পাল্টা তৃণমূল

শুভেন্দু শাসকদলকে তোপ দেগে আরও বলেন, 'শিক্ষা গেছে জেলে। খাদ্য সবে গেল জেলে। বাকি থাকল স্বাস্থ্য। স্বাস্থ্য কবে জেলে যাবে ? তার অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ। যদিও পাল্টা নিশানা করতে ছাড়েনি তৃণমূলও। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'লোডিশেডিংয়ের নেতা শুভেন্দু অধিকারী, নিজের কটা হোটেল আছে, নিজের কটা পেট্রোল পাম্প আছে, নিজের কটা ট্রলার আছে ? সেটার সৎ সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করে বাংলার মানুষকে জানান। ৩৫ টা পদের অধিকারি থেকে তিন তিনটি দৎতরের মন্ত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে, পাহাড় প্রমাণ সম্পত্তির অধিকারি হয়েছেন শুভেন্দু অধিকারী।'

আরও পড়ুন, ফের CGO কমপ্লেক্সে IAS জ্যোতিষ্মান, প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

প্রসঙ্গত, জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর স্বাভাবিকভাবেই উত্তাল রাজ্য রাজনীতি। এহেন  পরিস্থিতিতে হত্যার আশঙ্কাপ্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, 'যেটা আশঙ্কা করা যাচ্ছে, ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে তৃণমূলের, সেই জন্য এদের হত্যা করাও হতে পারে।' রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে, ED-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর, এই প্রেক্ষাপটে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget