এক্সপ্লোর

Kalyan Banerjee : কথায় কথায় মমতার নাম নিয়ে টানাটানি কেন ? জ্যোতিপ্রিয়কে আক্রমণ কল্যাণের

Ration Scam:কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে একজন একটা দায়িত্ব দিয়েছে। তার যদি পদস্খলন হয়ে থাকে, সে যদি বেইমানি কোথাও করে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায় ?

কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Distribution Scam) প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পরে, তাঁর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও তুলেছেন।

আর এই প্রেক্ষাপটেই, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন বলে মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। আর সেই বক্তব্য ঘিরেই রাজ্য-রাজনীতিতে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ ছুড়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, 'কথায় কথায় মমতার নাম নিয়ে টানাটানি কেন ? মমতা-অভিষেক সব জানেন মানে কী?'

শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বক্তব্য, 'ওনারা কী জানেন মানে ? মমতা বন্দ্যোপাধ্যায় কী জানবেন ? জ্যোতিপ্রিয় মল্লিক যদি দুর্নীতি হয়েছে বলে থাকে, আগে তাহলে দুর্নীতি নিয়ে ও পদক্ষেপ নেয়নি কেন ? এক নম্বর প্রশ্ন। দু-নম্বর প্রশ্ন, দুর্নীতি নিয়ে উনি কোনও চিঠি লিখেছিলেন কি না, যে এই দুর্নীতি হচ্ছে। বন্ধ করাতে কোনও পদক্ষেপ নিয়েছিলেন ?'

যারপরই ঝাঁঝালো ভাষায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) সংযোজন, 'কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টানা কেন ভাই ? মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কী আছে ? মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ কী আছে ? মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে একজন একটা দায়িত্ব দিয়েছে। তার যদি পদস্খলন হয়ে থাকে, সে যদি বেইমানি কোথাও করে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায় ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায় ?'

জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বলেছেন, 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সব জানে ঘটনা। এর সত্য় প্রকাশ হবে। ২ দিনের মধ্যে সত্য় প্রকাশ হয়ে যাবে।' আর ইডি হেফাজতে থাকা মন্ত্রীর এই বক্তব্য ঘিরেই রাজ্য-রাজনীতিতে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানেন ? কোন সত্য প্রকাশের কথা বললেন জ্যোতিপ্রিয় ? এসব কথা বলে কি তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ?

২০১১ থেকে টানা ১০ বছর খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্য ঘিরেও জোর জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন ঘুরছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন ? কীসের কথা বলতে চাইলেন জ্যোতিপ্রিয় ? কী হবে ৪ দিন পরে ? রেশন দুর্নীতিকাণ্ডে কি মোড় ঘোরানো কোনও কিছু ঘটতে চলেছে ? তেমনই কোনও ইঙ্গিত দিতে চাইলেন মন্ত্রী ?

আরও পড়ুন- ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন, তার জন্য দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে? মন্তব্য কাকলির

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget