এক্সপ্লোর

Ration Scam Sandeshkhali Chaos : 'মোটেই বাঞ্ছনীয় না', সন্দেশখালি নিয়ে উল্টোসুর বিধায়ক হুমায়ুন কবীরের

Sandeshkhali Chaos : এক বিধায়ক সরব। কিনতু, পুলিশ প্রশাসন কী করছে? এত বড় ঘটনার চারদিন পরও শেখ শাহজাহান অধরা থাকায় ক্রমশ বড় হয়ে উঠছে সেই প্রশ্ন।

পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ, ঋত্বিক প্রধান, কলকাতা : সন্দেশখালিকাণ্ডের পর তৃণমূলের একাধিক শীর্ষনেতার গলায় এজেন্সির উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেছে। কিন্তু এই প্রেক্ষাপটে একেবারে উল্টোসুরে, এজেন্সি নিয়ে কার্যত সতর্ক করে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এমনকী, চিদম্বরমকে এজেন্সি কীভাবে গ্রেফতার করেছিল, সেকথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। 

দলীয় সতীর্থ শাহজাহানকে বিঁধতে ছাড়লেন না দলেরই বিধায়ক হুমায়ুন কবীর! সন্দেশখালিতে ED এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনা নিয়ে তৃণমূলের নেতা-বিধায়কদের গলায় যখন এজেন্সির উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে, তখন উল্টো পথে হেঁটে এজেন্সির ক্ষমতা নিয়ে সতর্ক করলেন তিনি! ২০১৯ সালের ২১ অগাস্ট,  দুর্নীতির তদন্তে পি চিদম্বরমের বাড়িতে পৌঁছেছিল সিবিআই। তার কিছুক্ষণ আগেই কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক করে বাড়ি ফেরেন চিদম্বরম। পাঁচিল টপকে তাঁর বাড়িতে ঢোকেন সিবিআই অফিসাররা। যা নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল। তবে এজেন্সি সম্পর্কে সতর্ক করতে গিয়ে সেই প্রসঙ্গই টেনে আনলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

বললেন, ' চিদম্বরমকেও তাঁর বাড়ি থেকে, তাঁর গেট খোলা পায়নি। তবুও মই লাগিয়ে ভিতরে ঢুকে, পাঁচিল টপকে তাঁকে কিন্তু গ্রেফতার করে নিয়ে এসেছিল। কাজেই একটা সরকারের যারা এজেন্সি, যারা সরকারি আমলা, তাদের ক্ষমতা হাত অনেক লম্বা। কাজেই তাদের সঙ্গে কোনও ব্য়ক্তি পাঙ্গা নেবে, সেটা কোনওদিনই হতে পারে না। তার জন্য় কিন্তু ওই এলাকার বহু পাবলিককে আগামীদিনে সাফারার হতে হবে'  

এক বিধায়ক সরব। কিনতু, পুলিশ প্রশাসন কী করছে? এত বড় ঘটনার চারদিন পরও শেখ শাহজাহান অধরা থাকায় ক্রমশ বড় হয়ে উঠছে সেই প্রশ্ন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, ' তৃণমূলের মধ্য়ে পয়সার ভাগাভাগি নিয়ে নানারকমের নিজেদের মধ্য়ে মতবিরোধ আছে। কে কোন পক্ষে যাবে এখন ওরা নিজেরাই বুঝতে পারছে না। গ্রামগুলো খালি হবে কিনা, মুখ্য়মন্ত্রী বলেছেন বটে, কিন্তু পার্টিটা যে খালি হয়ে যাবে, এটা নিয়ে কোনও সিদ্ধান্ত নেই। তৃণমূল কংগ্রেস পার্টিটা আগামীদিনে খালি হয়ে যাবে। ' 

কটাক্ষ করতে ছাড়েননি সুজন চক্রবর্তীও। বললেন ' নিজেরাও এরপর জড়িয়ে পড়বেন। এজেন্সির ওপরে যেভাবে আক্রমণ হয়েছে, সেটা তো এজেন্সির ওপরে আক্রমণ না! কোর্টের নির্দেশে এজেন্সির তদন্ত। মানে এটা কোর্ট অবমাননা করা হল। কোর্টের নির্দেশকে চ্য়ালেঞ্জ করা হল। চ্য়ালেঞ্জ করল যারা, তৃণমূলের লুঠেরা বাহিনী, কোটি কোটি টাকার সম্পদ। '

তবে এত রাজনৈতিক তরজার মধ্যেই একটা প্রশ্নই জোরাল হচ্ছে। কোথায় শেখ শাহজাহান? সন্দেশখালিকাণ্ডে এটাই এখন লাখ টাকার প্রশ্ন! খোদ ডিজিপি-র হুঁশিয়ারির পর ২৪ ঘণ্টা কেটে গেলেও, এখনও তৃণমূল নেতার টিকি খুঁজে পায়নি পুলিশ। তাহলে কি সন্দেশখালি এলাকাতেই কোথাও আত্মগোপণ করে রয়েছেন শেখ শাহজাহান? তাঁর গা ঢাকা দেওয়ার নেপথ্য়ে কি কারও মদত রয়েছে? রোজই উঠে আসছে নানা চাঞ্চল্যকর দাবি। এবার এই ঘটনার জল কতদূর গড়ায় সেদিকেই নজর বঙ্গবাসীর। 

আরও পড়ুন :

আসছে বিনায়ক চতুর্থী, কবে, কোন মুহূর্তে গণেশ আরাধনায় কার্যসিদ্ধি? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                    
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget