এক্সপ্লোর

Lorry Accident: বেপরোয়া লরির দৌরাত্ম্য, কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু যুবকের

চারু মার্কেট থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

কলকাতা: রাতের শহরে ফের বেপরোয়া লরির দৌরাত্ম্য। কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ গেল মেটিয়াবুরুজের বাসিন্দা এক যুবকের। টালিগঞ্জ (Tollygunj) ফাঁড়ির কাছে টালিগঞ্জ সার্কুলার রোডের ঘটনা (Road Accident)।অভিযোগ, ইটবোঝাই লরি, বাইকে ধাক্কা মারে। বাইক চালক মহম্মদ আরশাদকে কয়েক মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় লরিটি। চারু মার্কেট (Charu Market) থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে (Bangur Hospital) নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Doctor)। খালাসি ও লরি আটক করেছে পুলিশ। লরির চালকের খোঁজ চলছে। 

দু দিন আগেই  সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনায় (Accident Injures 1) গুরুতর জখম হয়েছিলেন ১ জন। রাজগঞ্জের (Rajganj) শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম সংলগ্ন তেতুলতলা স্কুলের সামনে দুর্ঘটনা ঘটে। এলাকায় চাঞ্চল্য তার পর থেকেই। প্রতিবাদে  (Protest) পথ অবরোধ করেন এলাকাবাসী। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। 

কী ঘটেছিল?
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি আজ মর্নিংওয়াক করতে বেরিয়েছিলেন। আচমকাই একটি লরি পিছন থেকে এসে ধাক্কা মারে। গুরুতর জখম ওই ব্যক্তিকে শুক্রবার সকালে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, জখমের নাম অঞ্জন রায়।  বয়স চল্লিশ বছর। শিকারপুর অঞ্চলের মুরগী ভিটার বাসিন্দা তিনি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছে যান স্থানীয়রা। শুরু হয় প্রতিবাদ, অবরোধ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিনই আবার জলপাইগুড়ির উল্লাডাবরিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ৩ জনের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জনা কুড়ি শ্রমিক একটি ট্রেলারে করে কাজ করতে যাচ্ছিলেন। সেই সময়ই একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় ট্রেলারটির।প্রাথমিক ভাবে এক জনের মৃত্যুর খবর জানা গেলেও পরে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানায় প্রশাসন। জখম অনেকে। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের দুর্ঘটনা রাজ্যে নতুন নয়। উত্তর থেকে দক্ষিণ প্রায়ই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতির খবর উঠে আসে। তার পরও কি যথেষ্ট সতর্ক নয় প্রশাসন? কোথায় গাফিলতি থাকছে যাত্রীদের?

এর কয়েকদিন আগে হাওড়ার ডোমজুড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক তরুণের। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, গড়ফা থেকে বাইকে করে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন ওই দুই তরুণ। পিছন থেকে কোনও একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। তাতেই এই মর্মান্তিক পরিণতি। তবে এখনও সেই গাড়ির গত কাল কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, গাড়ির ধাক্কায় বাইকটি ব্রিজ থেকে নিচে পড়ে যাওয়ায় মারা যান বিশাল ধাঁড়া নামে এক তরুণ। ভোরের দিকেই নাগাদ দুজনকেই উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। জখম দ্বিতীয় তরুণ গত কাল থেকে সেখানেই চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget