এক্সপ্লোর

RG Kar Case : 'প্রো গভর্নমেন্ট যারা তাদের টার্গেট করা হয়েছে', থ্রেট কালচার নিয়ে এবার মুখ খুললেন সেই বিরূপাক্ষ

'একটা হোয়াটস্যাপ চ্যানেল আছে। ফ্লো চার্ট করা হয়েছে। প্রো গভর্নমেন্ট যারা তাদের টার্গেট করা হয়েছে। '  দাবি বিরূপাক্ষর।

আবীর দত্ত, কলকাতা : বিরূপাক্ষ বিশ্বাস। এই নাম এখন অনেকেরই জানা। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। অভিযোগ, মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের অন্যতম মাথা। ইতিমধ্যেই আর জি কর মেডিক্য়ালের যে সেমিনার হল থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়, সেই সেমিনার হলের ভাইরাল ছবির ভিত্তিতে চিকিৎসক-সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল  অ্যাসোসিয়েশন প্রশ্ন তোলে, ওই দিন কি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস?  যদিও, বিরূপাক্ষ দাবি করেন, ওই দিন আর জি কর মেডিক্য়ালে গেলেও তিনি সেমিনার হলে যাননি। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন ও রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এছাড়াও তার বিরুদ্ধে উঠেছে, বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন তিনি। যাঁকে জিজ্ঞাসাবাদ করেছে CBI । সেই বিরূপাক্ষকে এবিপি আনন্দ জিগ্যেস করে, চিকিৎসক মহলের অভিযোগ স্বাস্থ্য ক্ষেত্রে ভয়ের বাতাবরণ তৈরিতে আপনি নাকি অন্যতম হোতা ! বিরূপাক্ষর নির্লিপ্ত জবাব, 'যত মেডিক্যাল কলেজ আছে সেখানে কোথাও আমার সম্পর্কে অভিযোগ নেই।' সেই সঙ্গে তাঁর দাবি, এগুলো সবই একটা হোয়াটস্যাপ চ্যানেলের প্রোপাডান্ডা। সেখানে একটা ফ্লো চার্ট তৈরি করা হয়েছে। সেখানে বেছে বেছে সব প্রো গভর্নমেন্ট যারা, তাদের টার্গেট করা হয়েছে। '  

বিরূপাক্ষর দাবি, 'সাগর দত্ততে এমবিবিএস, আর আমি বর্ধমান এম ডি করেছি। একটা কলেজ থেকে তো কোনও অভিযোগ নেই।' তাঁর ধারণা, তিনি শাসক দলের পক্ষে বলেই টার্গেট হচ্ছেন। কিন্তু দেহ-উদ্ধারের দিন বর্ধমান মেডিক্যালের তৎকালীন চিকিৎসক আরজি কর গেলেন কেন ? তাঁর দাবি, কাউন্সিলের সদস্য হিসেবেই সেই সময় গিয়েছিলেন আরজি করে।  

বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে চিকিৎসক - পড়ুয়াদের ভুরি ভুরি অভিযোগ। পরীক্ষায় বসতে না দেওয়ার হুমকি, 'ফেল করিয়ে দেব, শাসক দলের এক নেতার মত হাল হয়ে যাবে ', ইত্যাদি বলে ভয় দেখানোর অভিযোগ আছে তাঁর ভিডিও। ভাইরালও হলেছে অডিও ক্লিপ। যদিও বিরূপাক্ষর দাবি, এসবই মিথ্যে। তাঁর কাউকেই ফোন করার  প্রয়োজন হয় না। আর এগুলো তাঁর কানে কিছুই আসেনি, বলে দাবি তাঁর। তাহলে তাঁকে মেডিক্যাল কাউন্সিল এথিক্স কমিটি থেকে সরাল কেন? বিরূপাক্ষর দাবি, সরকার যা করবে মাথা পেতে নিতে হবে। তবে থ্রেট কালচার বলে সত্যিই কিছু নেই । 

বিরূপাক্ষ বিশ্বাস আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। একসঙ্গে একাধিক জায়গায় তাঁদের উপস্থিতির একগুচ্ছ ছবি সামনে এসেছে। অথচ সেই বিরূপাক্ষ বিশ্বাসের দাবি, ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে গেলেও, তাঁর না কি সন্দীপ ঘোষের সঙ্গে কথাই হয়নি!। 

চাপের মুখে প্রথমে বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করে স্বাস্থ্যভবন। এরপর বিরূপাক্ষ বিশ্বাস-সহ ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।     

 

আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ড নিয়ে 'শর্ট ফিল্ম', দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget