এক্সপ্লোর

RG Kar Case: এবার হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি 'ফেমা'র, ' সমাধান না বেরোলে, অনশনকারীরা মৃত্যুর দিকে..'

FEMA ON PM Modi On RG Kar Hunger Strike: গত পরশু রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি পাঠিয়েছিল 'ফেমা'। আর এবার প্রধানমন্ত্রীকে চিঠিতে কী লিখে পাঠাল ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ?

কলকাতা: 'অনশনরত জুনিয়র চিকিৎসকদের শরীর খারাপ হলে গোটা ডাক্তার সমাজ কর্মবিরতিতে যাবে', গত পরশু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি পাঠিয়েছিল 'ফেমা'। আর এবার হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের।প্রধানমন্ত্রীকে পাঠানো 'ফেমা' ওই চিঠিতে বলা হয়েছে, 'ব্রিটিশ শাসনের পর বাংলায় অন্ধকারতম সময়। সমাধান না বেরোলে, অনশনকারীরা মৃত্যুর দিকে এগিয়ে যাবেন।'

মূলত শনিবার থেকে শুরু হয় আমরণ অনশন। ৪ দিনের মাথায় জুনিয়র চিকিৎসকদের কাছে আসে মুখ্যসচিবের মেল। যে আলোচনায় বসতে চায় সরকার। সেইমতোই গতকাল সন্ধ্যায় স্বাস্থ্যভবনে যান জুনিয়র চিকিৎসকরা। কিন্তু বৈঠক শেষে কার্যতই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। কারণ তাঁদের অভিযোগ কার্যত 'শুধুই সময় নষ্ট, নিষ্ফলা বৈঠক' স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে বলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কথায় কোনও স্পষ্ট কথা বা আশানুরুপ সিদ্ধান্ত তাঁরা বৈঠকে শুনতে পাননি। এদিকে বৈঠকে যাওয়ার আগে জুনিয়ার ডাক্তারদের তরফে দেবাশিস হালদার জানিয়েছিলেন, রক্তে শর্করার মাত্রা কমছে। তবে শরীর দুর্বল হলেও মন দুর্বল হয়নি। দৃঢ়তা রয়েছে। বলে দাবি জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ অনশনের মাঝে স্বাস্থ্য ভবনের 'নিষ্ফলা বৈঠক' যেনও আরও ক্ষোভের মাত্রা বাড়িয়ে দেয়।

এদিকে শরীর খারাপ হয়ে পড়ায় ঝুঁকি না নিয়ে অনিকেত মাহাতোকে সপ্তমীর রাতে ভর্তি করা হয়, আরজি কর হাসপাতালেই। তবে আমরণ অনশনে মোটেই যবনিকা পড়েনি। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আজ সপ্তম দিন। উল্টে হয়েছে নতুন করে সংযোজন। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, তাঁরা তাঁদের ভাবনায় অবিচল। কেউ অসুস্থ হলে, প্রয়োজনে তাঁরা নামবে। তাঁদের কথায় 'একজন গেলে আরও দুইজন রেডি আছে।' কিন্তু দাবি না মিটলে প্রতিবাদ থামবে না।

আরও পড়ুন, অনশনের ৬ দিন, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের

'ফেমা' হচ্ছে ৬৯ টি চিকিৎসক সংগঠনের ফেডারেশন। মুখ্যমন্ত্রীকে তাঁরা চিঠি দিয়ে লিখেছেন, যে আগামীকাল তাঁরা বৈঠকে বসুন ফেমার সঙ্গে। এতদিন পর্যন্ত গণতান্ত্রিক পথে অনেক আলোচনা হয়েছে। এই যে অচলাবস্থা চলছে , এবার দ্রুত তার সমাধান বের করা হোক। 'ফেমা'-র তরফে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে লেখা হয়েছে, 'কোনও শক্তি সেই আন্দোলনকে থামাতে পারবে না। আপনি সেই পদক্ষেপ নিতে আমাদের বাধ্য করছেন। যে আগুন জ্বলবে, কেন্দ্রীয় বাহিনী নামিয়েও নেভানো যাবে না ।গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক আলোচনা হয়েছে। কাল ওপেন ফোরামে আলোচনায় বসতে চাই, চাই লাইভ স্ট্রিমিংও। সরকারকে সমাধানের পথ বের করে দিতে চাই', মুখ্যমন্ত্রীকে চিঠি ৬৯টি চিকিৎসক সংগঠনের ফেডারেশন 'ফেমা'-র।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget