এক্সপ্লোর

RG Kar Case: নির্যাতিতার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য! কী নির্দেশ দিল হাইকোর্ট?

Calcutta High Court: এই ধরনের মন্তব্য সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। ১৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।

কলকাতা: আরজি করের নির্যাতিতার ছবি ব্যবহার করে ফেসবুক কুমন্তব্যের ঘটনা। অভিযোগ খতিয়ে দেখে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ। পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ মামলাকারীর। এই ধরনের মন্তব্য সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। ১৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।

মামলাকারী PIL-এ আবেদন করেছিল, আরজি কর কাণ্ডে সিবিআই যেন এই ঘটনার সঙ্গে যুক্ত সাইবার অপরাধগুলির তদন্ত করে। PTI সূত্রের খবর, আদালত সিবিআইয়ের হয়ে সওয়াল করা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তীকে বলে এই ধরনের পোস্ট কোনওভাবে বন্ধ করা যায় কিনা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরকে নির্দেশ দেন এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে নজর দিতে। আবেদনকারী যে সমস্যার কথা বলেছে সেদিকে নজর দিতে নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে সিবিআইতে নির্দেশ দেওয়া হয়েছে ১৮ সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনায় রিপোর্ট ফাইল করার জন্য। এই নির্দেশ দেওয়ার পরে অশোক কুমার চক্রবর্তী আদালতকে জানান যে এই ধরনের সাইবার অপরাধকে আলাদা করে তদন্ত করার জন্য সিবিআইয়ের আলাদা কোনও বিভাগ নেই। তিনি আবেদন করেন যে রাজ্য পুলিশের আলাদা বিভাগ রয়েছে যারা এই ধরনের সাইবার অপরাধের তদন্ত করতে সক্ষম। তার সঙ্গেই আবেদন করা হয় যাতে পশ্চিমবঙ্গ সরকারে অধীনস্ত সাইবার অপরাধ শাখাকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়। পিটিআই সূত্রের খবর, আদালত জানিয়েছে পরের শুনানিতে এই আবেদন খতিয়ে দেখা হবে। 

সোমবার আর জি কর মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সুপ্রিম কোর্টে তা হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে মামলার শুনানির নতুন দিন জানাল সর্বোচ্চ আদালত। ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ মামলা শুনবে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। আর জি কর মেডিক্য়ালে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট পেশ করতে হবে কলকাতা পুলিশকে। অন্য়দিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের দিনও পথে নেমে প্রতিবাদে সামিল হলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক-পড়ুয়ারা। মিছিল করলেন মানিকতলা ESI-এর চিকিৎসক-স্বাস্থ্য়কর্মীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ফের আক্রান্ত স্বাস্থ্যক্ষেত্র! সাগর দত্ত মেডিক্যালে হামলা-ভাঙচুর

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget