এক্সপ্লোর

RG Kar CBI: সন্দীপ-অভিজিৎকে ফের হেফাজতে চাইল CBI! 'এসি গাড়িতে এনেছেন কেন?' প্রশ্ন বিক্ষোভকারীদের

RG Kar News CBI Investigation:সন্দীপ-অভিজিৎকে আরও ৩ দিনের হেফাজত চেয়ে আবেদন সিবিআইয়ের। বলা হয়েছে, 'টালা থানা থেকে সিসি ক্যামেরার হার্ডডিস্ক উদ্ধার হয়েছে।

কলকাতা: এরকম একের পর এক দাবি করেই, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ তুলেছে সিবিআই। সেই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির চাঞ্চল্যকর দাবি, ধৃত ওসি-র ষড়যন্ত্রের অন্যতম উদ্দেশ্য ছিল সঞ্জয় রায়কে আড়াল করা। এই প্রেক্ষাপটে এবার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ফের হেফাজতে চাইল সিবিআই। 

সন্দীপ-অভিজিৎকে আরও ৩ দিনের হেফাজত চেয়ে আবেদন সিবিআইয়ের। বলা হয়েছে, 'টালা থানা থেকে সিসি ক্যামেরার হার্ডডিস্ক উদ্ধার হয়েছে। সেগুলো তদন্ত করে দেখা দরকার। কিছু মোবাইল নম্বর পাওয়া গেছে, তদন্ত করে দেখা হচ্ছে। 'এবার সিসি ফুটেজের ভিত্তিতে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে জেরা করা দরকার', সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ফের ৩ দিনের হেফাজতে নেওয়ার আবেদন সিবিআইয়ের। 'চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর আরও একাধিক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা সন্দীপ-অভিজিতের। জেরার সময় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার ওসি সদুত্তর দেননি', সন্দীপ-অভিজিৎকে ফের ৩ দিনের হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের। 'অভিজিৎ মণ্ডল তদন্তের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, গাইডিং অফিসার ছিলেন, অফিসিয়াল কাজ করেছেন', পাল্টা সওয়াল ধৃত টালা থানার ওসির আইনজীবীর। 'খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এমন কোনও প্রমাণ পেয়েছেন? সেটা যদি হয়ে থাকে, তাহলে সেটা খুবই গুরুতর', সিবিআইয়ের তদন্তকারী অফিসার ও আইনজীবীর উদ্দেশে মন্তব্য বিচারকের।                                   

আরও পড়ুন, 'এখনও হাসপাতালে ঘুরছে সেই ব্যক্তিরা, ভয়ের পরিবেশে কীভাবে কাজে যোগ?' সুপ্রিম-আর্জি জুনিয়র ডাক্তারদের

এদিকে, সন্দীপ-অভিজিৎকে শিয়ালদা কোর্টে পেশের সময় ফের বিক্ষোভ। 'কয়েদিদের গাড়িতে নিয়ে আসা উচিত, এসি গাড়িতে কেন?' শিয়ালদা কোর্টের সামনে প্রশ্ন বিক্ষোভকারীদের। টালা থানার ওসি-র পর এবার অ্যাডিশনাল ওসি-কে তলব সিবিআই-এর। টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাসকে সিবিআই তলব। আইনজীবীকে নিয়ে সিজিও-তে গেলেন টালা থানার অ্যাডিশনাল ওসি।

অন্যদিকে, আর জি কর-কাণ্ডে এখনও পর্যন্ত গণধর্ষণের প্রমাণ মেলেনি, শিয়ালদা কোর্টে জানাল সিবিআই। 'এখনও পর্যন্ত একজনের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে, গণধর্ষণের কোনও তথ্য মেলেনি। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget