এক্সপ্লোর

RG Kar Chaos: অভয়ার জন্মদিনে আর জি কর-চলো অভিযান, কেন্দ্রীয় বাহিনী-পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারীদের

RG Kar News: আজ কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিক্যাল কলেজ পর্যন্ত মিছিল করল অভয়া মঞ্চ। মিছিলে পা মেলান নিহত চিকিৎসকের মা-বাবাও।

কলকাতা: চিকিৎসক ধর্ষণ-খুনের ৬ মাস। নিহতের জন্মদিনে ফের পথে অভয়া মঞ্চ। বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে আর জি কর-চলো অভিযান। আর তাতেই ফের ধুন্ধুমার কাণ্ড। হাসপাতালে ঢোকার মুখে আটকায় কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়ান আন্দোলনকারীরা। অনড় ছিলেন চিকিৎসকরা। দীর্ঘক্ষণ বচসার পর ঢোকার অনুমতি দেয় তারা। 

ফের পথে অভয়া মঞ্চ: ৯ অগাস্ট থেকে ৯ ফেব্রুয়ারি, ৬ মাস পেরিয়ে গেছে। তবে শুকোয়নি ক্ষত। নিহত চিকিৎসকের জন্মদিনে রবিবার কলেজ স্কোয়ার থেকে অভয়ামঞ্চের ডাকে মিছিলে সামিল হয়েছিলেন তাঁর মা-বাবাও। সেই মিছিল আর জি কর মেডিক্য়ালে পৌঁছলে আন্দোলনকারীদের বাধা দেয় CISF ও কলকাতা পুলিশ। এরপরই বাকবিতণ্ডা শুরু হয়। অভয়া মঞ্চ আহ্বায়ক চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, "আমরা হাসপাতালে কোনও বিশৃঙ্খলা চাই না। কোনও দিক থেকে প্ররোচনা আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার। সেই প্ররোচনাতে কোনওভাবে কেউ পা দেবেন না। আমরা আপাতত এই বেলগাছিয়া রোডে অপেক্ষা করব। কিন্তু আমরা আমাদের মেয়ের জন্মদিনে তাঁকে আমরা স্মরণ করব।''

বেলগাছিয়া রোডে বসে পড়েন অনেকেই। CISF-এর তরফে জানানো হয়, এক এক করে ঢুকতে দেওয়া হবে। তবে, তাতে রাজি হননি আন্দোলনকারীরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের যুগ্ম আহ্বায়ক পুণ্যব্রত গুণ বলেন, "আমাদের ঠিক এক ঘণ্টা আগে আমাদের ভাই-বোনেরা জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদেরও একটা কল ছিল, তাদের জমায়েত ৪টে থেকে চলছে। আমরা মিছিল করে এসে সেই জমায়েতে জয়েন করব এটাই আমাদের কথা ছিল।''

যদিও শেষপর্যন্ত অভয়ামঞ্চের তরফে ২ জন প্রতিনিধি গিয়ে আর জি কর মেডিক্য়ালের ভিতরে নিহত চিকিৎসকের মূর্তিতে শ্রদ্ধা জানান। পাশাপাশি এদিন আর জি কর মেডিক্য়ালের ভিতরে নিহত চিকিৎসকের মূর্তিতে শ্রদ্ধা জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও অন্য়ান্য চিকিৎসক সংগঠন। অভয়ামঞ্চের কর্মসূচিতে প্রায় ৪৫ মিনিট বেলগাছিয়া রোড অবরুদ্ধ থাকার পর সন্ধে ৬টা ৪০ মিনিট নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য অনিকেত মাহাতো বলেন, "মিছিলকে পুলিশ প্রশাসন সহযোগিতা করছে না। এবং ভিতরে অভয়ার জন্মদিনের উপলক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে যে মিছিল ছিল সেই মিছিলের জায়গা থেকে আমরা দেখলাম যে পুলিশ তাদেরকে ভিতরে যেতে দিচ্ছে না।''

আরও পড়ুন: Madhyamik Exam 2025: রাত পোহালেই শুরু মাধ্যমিক, কড়া নিয়মবিধি জারি পর্ষদের

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget