এক্সপ্লোর

RG Kar Doctor Death Update : পুলিশের লোগো দেওয়া মোটরবাইক, নিজের নামে পুলিশের গাড়ি, সিভিক ভলান্টিয়ারের 'কীর্তি' কার মদতে?

RG Kar Murder Case : আরজি করে চিকিৎসক খুনে ধৃত সিভিক ভলান্টিয়ারের গুণপনার কথা এবার উঠে এল তারই পরিজনদের মুখে।

পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : খাতায়কলমে পুলিশের সিভিক ভলান্টিয়ার। কিন্তু থাকত পুলিশের ব্য়ারাকে! চড়ত কলকাতা পুলিশ-লেখা গাড়ি-মোটর বাইক! মোতায়েন ছিল বিপর্যয় মোকাবিলা দফতরে। কিন্তু অভিযোগ, তাকে নাকি প্রায় ডিউটিতে দেখাই যেত না। RG কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের অভিযোগে ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ।

সূত্রের দাবি, কলকাতা পুলিশের কর্মীদের সংগঠন - ওয়েলফেয়ার কমিটির ছাতার নীচে ছিল সঞ্জয়। সূত্রের দাবি, পেশায় সিভিক ভলান্টিয়ার হলেও, পুলিশের টহলদারি মোটরবাইক, গাড়ি নিজের নামে বরাদ্দ করিয়ে দাপিয়ে বেড়াত এলাকায়। শুধু এই নয়, পুলিশের গাড়ি থানায় জমা না দিয়ে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় মাঝেমধ্যে নিজের কাছে রাখত বলে অভিযোগ।

এমনকী ধৃত সিভিক ভলান্টিয়ারের বোনও জানিয়েছে , মোটরবাইক নিয়ে যাওয়া আসা করত। বলত, আমার অফিসের। তাতে যে কলকাতা পুলিশের চিহ্ন KP লেখা থাকতে, তাও জানিয়েছে অভিযুক্তর বোন। এমনকী কলকাতা পুলিশের ব্যবহৃত সাদা অ্যাপাচে গাড়িতেও যাতায়াত করত সঞ্জয় । 

প্রতিবেশীরা জানালেন, সঞ্জয়ের চরিত্র সম্পর্কে আগে থেকেই জানতেন তাঁরা। তাই কথা কেউই বলতেন না। তবে কলকাতা পুলিশের লোগো লাগানো গাড়ি নিয়ে যে সঞ্চয় ঘুরে বেড়াত, সেটা তারাও দেখেছে। নিজে একজন সাধারণ সিভিক ভলান্টিয়ার হলেও অভিযোগ, প্রভাব খাটিয়ে সঞ্জয় থাকত উল্টোডাঙায় চতুর্থ ব্যাটেলিয়নের পুলিশ ব্যারাকে।

ওয়েলফেয়ার কমিটি কলকাতা পুলিশের কর্মীদের সংগঠন। পুলিশ-পরিবারের কেউ অসুস্থ হলে, তাঁদের সাহায্য় করা, খোঁজ নেওয়া, চিকিৎসা সংক্রান্ত খুঁটিনাটি- মূলত এসব দেখভাল করে ওই ওয়েলফেয়ার কমিটি। এর সূত্রে ধরেই বিভিন্ন হাসপাতালে অবাধ যাতায়াত ছিল RG কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের।

পুলিশ সূত্রে খবর, মহিলা চিকিৎসককে খুনের আগে-পরে মদ্যপান করেছিল সঞ্জয়।  খুনের পরেও তার ছিল ডোন্ট কেয়ার ভাব। এমনকী, জিজ্ঞাসাবাদের জন্য যখন তাকে ডাকা হয়, তখনও সঞ্জয় মত্ত অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর। 

২০১৯ সালে, সিভিক ভলান্টিয়ারের চাকরি পায় সঞ্জয়। যোগ দেয়, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীতে।  সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁরই পরিবারের লোকজন। সঞ্জয়ের দিদি পর্যন্ত বলছেন, 'ওর শাস্তি হওয়া চাই। কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া চাই' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget