এক্সপ্লোর

RG Kar Doctor's Death: হল না স্বাস্থ্য পরীক্ষা, RG কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে সোজা আনা হল CGO কমপ্লেক্সে

CBI On Main Accused Sanjay Roy On RG Kar Doctor's Death: RG কর কাণ্ডে সিজিও কমপ্লেক্সে ধৃত সঞ্জয় রায়কে নিয়ে এল সিবিআই

কলকাতা: আরজিকর কাণ্ডে হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই মামলার হস্তান্তর হয়ে গিয়েছে সিবিআই এর হাতে। আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় আজ ফের নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় তাঁকে আবার ফিরিয়ে আনা হয় সিজিও কমপ্লেক্সে।

খাতায়-কলমে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হলেও সঞ্জয় রায়ের প্রভাব ছিল বিস্তর। সিভিক ভলান্টিয়ার পদে থাকলেও সঞ্জয় থাকত পুলিশের ব্যারাকে। পুলিশের টহলদারি মোটরবাইকও নিজের নামে বরাদ্দ করিয়ে নিয়েছিল। যা ব্য়বহার করতো ইচ্ছেমতো! সঞ্জয় রায়ের বিরুদ্ধে তাঁর শাশুড়ি থানায় অভিযোগ দায়ের করলেও, সিভিক পদে বহাল ছিল সে। আরজি কর মেডিক্য়াল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুনে ধৃত। সঞ্জয় রায় পেশায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার।  তবে অভিযোগ উঠছে, নামে সিভিক ভলেন্টিয়ার হলেও, সঞ্জয়ের দাপট পুলিশের থেকে কোনও অংশে কম ছিল না। পুলিশের টহলদারি মোটরবাইক সে নিজের নামে বরাদ্দ করিয়ে নিয়েছিল। তা নিয়েই দাপিয়ে বেড়াত এলাকায়। এমনকী থানায় জমা না দিয়ে মাঝেমধ্যেই নিজের কাছেই সেই বাইক রেখে দিত সঞ্জয়। 

আরও পড়ুন, RG Kar- এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার CGO-তে নিয়ে এল CBI

শুধু পুলিশে বাইকে চড়ে ঘুরে বেড়ানোই নয়। সিভিক ভলেন্টিয়ার হয়েও, আরজি করকাণ্ডে ধৃত সঞ্জয় থাকত সশস্ত্র পুলিশের ব্য়ারাকে। চড়ত পুলিশের বাইক, থাকত পুলিশের ব্য়ারাকে সিভিক হয়েও কীকরে এই দাপট ধৃত সঞ্জয়ের? রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। পুলিশ সূত্রে খবর, বিজ্ঞপ্তি বেরনোর পর অফলাইনে আবেদন জমা দেন চাকরিপ্রার্থীরা। তারপর সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ইন্টারভিউ নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়। সেই বিশেষজ্ঞ কমিটি আবেদনকারীদের ইন্টারভিউ নেয়। সফল হলে মেলে চাকরি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলা থাকলে, সেই প্রার্থী সিভিক ভলেন্টিয়ারের চাকরি পান না। আরজি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় সঞ্জয় গ্রেফতার হওয়ার পর, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। এরপরও সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেল কীকরে? তাহলে কি তার বিশেষ কোনও প্রভাব ছিল? তা থাকলে পুলিশ এখন তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে তো?এখানেই প্রশ্ন উঠছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget